×

সারাদেশ

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৩:১৫ পিএম

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন

ছবি: সংগৃহীত

১৪ মাসের বিদ্যুৎ বিল বাকি থাকায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করেছে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার (৪ জুন) বিকেলে এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন পিডিপির কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বাড়বকুণ্ড বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক।

এদিকে বিদ্যুৎ না থাকার কারণে ফায়ার সার্ভিস কার্যালয়ের ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কারণ যেকোনো সময় ঘটতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা। ফায়ার সার্ভিস কার্যালয়ে বিদ্যুৎ না থাকার কারণে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে না।

পিডিবি সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৪ মাস ধরে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কার্যালয়ের বিদ্যুৎ বিল প্রায় ১ লাখ ৯৬ হাজার টাকা বকেয়া রয়েছে। বেশ কয়েকবার নোটিশ পাঠানোর পরেও কর্ণপাত করেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বাড়বকুণ্ড বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল হক বলেন, প্রায় ১৪ মাস ধরে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বার বার নোটিশ পাঠানোর পরেও তারা এ বিষয়ে কর্ণপাত করেননি। যার কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার সার্ভিস কার্যালয়ের অফিস সহকারীরা বেশ কয়েকবার এসেছিলেন কিন্তু তারা বিদ্যুৎ বকেয়া পরিশোধের ব্যাপারে কোনো কথা বলেননি।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, কর্মজীবনে এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। যার কারণে পানিবাহী গাড়িগুলোতে পানি লোডিং করা সম্ভব হয়নি। এই মুহূর্তে যদি কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App