×

সারাদেশ

নোয়াখালীতে সংখ্যালঘুর বাড়িতে হামলা, এলাকাবাসীর মানববন্ধন

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৪:৪৭ পিএম

নোয়াখালীতে সংখ্যালঘুর বাড়িতে হামলা, এলাকাবাসীর মানববন্ধন

ছবি: ভোরের কাগজ

নোয়াখালীর বেগমগঞ্জে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সংখ্যালঘুর বসত বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, প্রাণনাশের হুমকি, চাঁদা দাবি ও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে এবং ঘটনার সুস্থ তদন্ত করে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

রবিবার (২ জুন) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ব্যাপারী বাড়ির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরো পড়ুন: আবাসিক হোটেলে স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা, সেনা সদস্য আটক

মানববন্ধনে জানানো হয়, ব্যাপারী বাড়ির নন্দ দুলাল ভৌমিকদের সঙ্গে কাঞ্চন ভৌমিকদের সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। ওই বিরোধের জের ধরে সম্প্রতি গভীর রাতে কাঞ্চন ভৌমিকের ছেলে অনিক ভৌমিকের নেতৃত্বে একদল কিশোর গ্যাং নন্দ দুলাল ভৌমিকদের বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ, সিসি ক্যামেরা ভাংচুর ও লুটপাট চালায়। ঘটনার পর উল্টো কাঞ্চন ভৌমিক মিথ্যা অভিযোগ দিয়ে নন্দ দুলাল ও এলাকাবাসীকে হয়রানি করছে বলেও অভিযোগ করা হয়।

মানববন্ধন থেকে ঘটনার সুস্থ তদন্ত করে জড়িতদের বিচারের দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী।

এসময় স্থানীয় ইউপি সদস্য এইচ এম জাফর উল্যাহ স্বপন, সাবেক ইউপি সদস্য আবদুর রশিদ, আওয়ামী লীগ নেতা স্বপন চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App