×

সারাদেশ

তেঁতুলিয়ায় জামানত হারালেন বর্তমান চেয়ারম্যানসহ ৮ জন

Icon

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ১১ মে ২০২৪, ০৩:৪২ পিএম

তেঁতুলিয়ায় জামানত হারালেন বর্তমান চেয়ারম্যানসহ ৮ জন

ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাচনে তেঁতুলিয়ার বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ জামানত হারালেন ৮ প্রার্থী।

গত বুধবার (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদন্দ্বীতা করেন পাঁচজন আর ভাইস চেয়ারম্যান পদে আটজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন। 

উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৪ হাজার ৮১৪ জন এরমধ্যে নির্বাচনে মোট ৩৭ কেন্দ্রে আদায় হয়েছে বৈধ ভোট ৬৭ হাজার ২০৬ টি আর অবৈধ ভোট ২ হাজার ১৫৬টি মোট ৬৯ হাজার ৩৬২ টি ভোট আদায় হয়েছে। যা শতকরা ৬৬.১৮% ভোট পড়েছে উপজেলায়। 

এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রভাবশালী প্রার্থী ও আওয়ামী লীগ নেতারা এবার জামানত হারালেন ৩ জন। আর ভাইস চেয়ারম্যান পদে জামানত হারালেন ৫ জন।

আরো পড়ুন: মেঘ দেখলেই বাড়ে কৃষকের দুশ্চিন্তা

জামানত হারানোদের মধ্যে রয়েছে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু ৩ হাজার ৩৫৮ ভোট, তিনি বাংলাবান্ধা ইউনিয়নের ফুটকিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাত্র ৯ ভোট পেয়েছেন। এ নিয়ে উপজেলায় সমালোচনার ঝড় উঠেছে বর্তমান চেয়ারম্যানের একি হাল। 

উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান ৯ হাজার ৯০৪ ভোট, আরেক প্রভাবশালী প্রার্থী বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন ৫ হাজার২৩৯ ভোট পেয়ে জামানত হারালেন। 

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোট আটজন প্রার্থী প্রতিদন্দ্বীতা করে জামানত হারিয়েছেন পাঁচজন প্রার্থী। এরা হলেন- আব্দুল লতিফ খান ৫ হাজার ৯৭৮, আব্দুস সাত্তার ৩ হাজার ২০৬, কবির হোসেন ২ হাজার ৬৮৯, আশরাফ আলী ৯ হাজার ৩১০, আবু সাঈদার রহমান আবু ২ হাজার ৭৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার এনামুল হক বলেন, নির্বাচন কমিশনের আইন অনুযায়ী মোট কাস্টিং এর ১৫% ভোট পেতে হবে সে অনুযায়ী এই প্রার্থীরা কাঙ্খিত ভোট না পাওয়ায় তারা তাদের জামানত হারিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের পারমাণবিক কেন্দ্রে উপর্যুপরি হামলা

ইরানের পারমাণবিক কেন্দ্রে উপর্যুপরি হামলা

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

একাত্তরের পরাজিত শক্তিরাই সংবিধান ছুড়ে ফেলতে চায়

সমাজকল্যাণমন্ত্রী একাত্তরের পরাজিত শক্তিরাই সংবিধান ছুড়ে ফেলতে চায়

দুদিন ধরে সংঘর্ষে জড়িয়ে ৯ গ্রামের মানুষ, শতাধিক আহত

দুদিন ধরে সংঘর্ষে জড়িয়ে ৯ গ্রামের মানুষ, শতাধিক আহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App