×

সারাদেশ

কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ আটক দুই

Icon

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৫:০৫ পিএম

কলমাকান্দায় ৪৮ বোতল ভারতীয় মদসহ আটক দুই

ছবি: ভোরের কাগজ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় ৪৮ বোতল মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ।

আটককৃতরা হলো, উপজেলার সীমান্তবর্তী লেংগুরা ইউনিয়নের শিবপুর খালভাঙা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. ওসমান গনি (২৬) ও একই এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. আল আমিন (১৯)।

পুলিশ জানায়, শনিবার ভোরের দিকে লেংগুরা সীমান্ত এলাকা থেকে বস্তায় করে অভিনব কৌশলে মাদক নিয়ে আসা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাইসহ পুলিশের একটি দল লেংগুড়ার বটতলা বাজারে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন তল্লাশি চালায়। এ সময় ভারতীয় ৪৮ বোতল মদসহ দুইজনকে আটক করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু শেষে শনিবার দুপুরের দিকে নেত্রকোণা জেলা আদালতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসে উপার্জন, ঘরে ভাঙন: বাড়ছে পরকীয়া

প্রবাসে উপার্জন, ঘরে ভাঙন: বাড়ছে পরকীয়া

গৃহকর্তাকে আহত করে পালানোর চেষ্টা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

গৃহকর্তাকে আহত করে পালানোর চেষ্টা, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

নতুন শিক্ষাক্রমে চার নতুন বিষয়ের একটি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’

নতুন শিক্ষাক্রমে চার নতুন বিষয়ের একটি ‘লার্নিং উইথ হ্যাপিনেস’

শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দের আশা মন্ত্রীর

জাতীয় বাজেট শিক্ষায় সোয়া লাখ কোটি টাকা বরাদ্দের আশা মন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App