×

সারাদেশ

বাংলাদেশে আবারো ঢুকে পড়েছে মিয়ানমার সেনাবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ০৩:০৮ পিএম

বাংলাদেশে আবারো ঢুকে পড়েছে মিয়ানমার সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে এবার মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ৩ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের নিরস্ত্র করে হেফাজতে নেয়া হয়েছে। 

শনিবার ভোর ৫টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর এই ৩ সদস্য এসে বাংলাদেশে আশ্রয় নেয়। তাদের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এ নিয়ে গত ৩ সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিল।

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে সে দেশের বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন।

এর আগে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটালিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App