×

সারাদেশ

সুবিধাভোগীদের মধ্যে যারা ভোট দিতে যাবেনা তাদের নাম কাটা হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ পিএম

সুবিধাভোগীদের মধ্যে যারা ভোট দিতে যাবেনা তাদের নাম কাটা হবে

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও পঞ্চগড়-২ আসনের সাংসদ রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড়ের বোদা উপজেলায় এক নির্বাচনী সভায় বলেছেন, আগামী ৭ তারিখের নির্বাচনে চন্দনবাড়ি ভোট সেন্টারে দুইটা লিষ্ট করবেন। সরকার পাড়ার কোন লোক ভোট দিচ্ছে আর কোন লোক দিচ্ছে না। সরকারের সুবিধা নিবেন, বয়স্ক ভাতা নিবেন, বিধবা ভাতা নিবেন। তারপরে কৃষি কার্ড নিবেন, কৃষক লোন নিবেন, ১৫ টাকা কার্ডের চাউল নিবেন, টিসিবির কার্ড নিবেন। আর সন্ত্রাসী যারা তাদের পক্ষ নিবেন। ভোট দিতে আসবেন না। তাদের লিষ্ট করবেন। যে গুলো সরকার পাড়ার লোক ভোট দিবেনা তাদের নাম আর থাকবে না। তালিকা থেকে কাটা পড়বে। খালি সরকার পাড়া নয় চন্দনবাড়ির সব সেন্টারে আমরা ব্যবস্থা নেবো।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পঞ্চগড়-২ আসনে তার নির্বাচনী এলাকা বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদ এলাকায় নির্বাচনী সভায় তার বক্তব্যে ভোট দিতে না গেলে তাদের তালিকা করে রাখার হুমকি দেন।

তিনি আরো বলেন, সরকারের সকল সুযোগ সুবিধা ও রাষ্ট্রীয় দ্বায়িত্ব পালন করবেন না আমি এমন কাউকে ভোট দিতে বলছিনা। নৌকায় ভোট দিতে বলছিনা। আরো তো তিনজন প্রার্থী আছে, আজিজ ভাই আছে, রিপন আছে, আরেকজন আছে সুপ্রীম পার্টির তাদের ভোট দেন। যাকে খুশি তাকে ভোট দেন। কিন্তু সন্ত্রাসীদের পক্ষ নিয়ে যারা ভোটাধিকার বর্জনের কথা বলেন। নাগরিক দ্বায়িত্ব পালন করলেন না আর নাগরিক সুবিধা নিবেন এটা হবে না। কিন্তু ভোট কেন্দ্রে গিয়েই ভোট দেন। যারা ভোট দিবেন না তারা চেয়ারম্যান মেম্বারের মাধ্যমে যে সুযোগ সুবিধা পান তার নাম কাটা যেতে পারে।

এ সময় নির্বাচনী সভায় জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, বোদা পৌরসভার মেয়র আজাহার আলী, বোদা উপজেলা আওয়ামী লীগের নেতা রবিউল আলম সাবুল সহ বোদা উপজেলা ও চন্দনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ও ভোটারেরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, এই বিষয়টি নিয়ম অনুযায়ী নির্বাচন অনুসন্ধান কমিটি নামে কমিটি আছে তারা দেখছে। আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাচন কমিশন যে কমিটি করে দিয়েছে তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App