×

সারাদেশ

আলফাডাঙ্গায় নৈশ প্রহরীর মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩, ০২:২১ পিএম

আলফাডাঙ্গায় নৈশ প্রহরীর মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বাজারসহ বিভিন্ন বাজারের কর্মরত নৈশ প্রহরীদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) থানা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় ওসির কার্যালয়ে নৈশ প্রহরীদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

নৈশ প্রহরীদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের।

এ সময় নৈশ প্রহরীদের উদ্দেশে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন। তিনি বলেন,আপনাদের সঠিক দায়িত্ব পালন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং চুরি ডাকাতি হ্রাস পাবে।

আপনারা যদি ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে থাকলে এ উপজেলায় স্বচ্চ ও জবাবদিহি উপজেলা গড়ে ওঠা সম্ভব। এজন্য আপনাদের আন্তরিকতা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের পর থেকে আপনাদের দায়িত্ব গতিশীল ও গতিশক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ্।

এরপর নৈশ প্রহরীদের মাঝে রিফলেক্টিং জ্যাকেট, বাঁশি, ফিতা, ক্যাপ, লাঠি ইত্যাদি উপকরণ প্রদান করা হয়েছে।

এ সময় বিভিন্ন ইউনিয়নসহ আলফাডাঙ্গা পৌর বাজারের সভাপতি সেক্রেটারি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App