×

সারাদেশ

গ্যাস সিলিন্ডারের আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৭:৫৬ পিএম

গ্যাস সিলিন্ডারের আগুনে ৪ পরিবারের বসতঘর পুড়ে ছাই

ছবি: ভোরের কাগজ

৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুনামগঞ্জের দিরাইয়ে গ্যাস সিলিন্ডারের আগুনে চারটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বুধবার (৩ মে) বেলা ১টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের বুরহানপুর গ্রামে সাংবাদিক আশরাফ আহমদের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুর রহমান, হোসাইন রহমানসহ চার পরিবারের নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ফার্নিচার, ফ্রিজ,২৫০ মন ধানসহ ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা ১টার দিকে ঘর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখতে পান। মুহূর্তের মধ্যেই সেখানে আগুন ধরে যায়। এরপর দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে আসে। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দিরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মোছা ভুইয়া আগুন লাগার কারণ এলপিজি গ্যাসের চুলা থেকে বলে ধারণা পোষণ করে বলেন, আগুনের খবর পেয়ে আমরা ৮ জন সদস্য ঘটনাস্থলে পৌঁছাই। একঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ক্ষয়ক্ষতি পরিমাণ ২৫ লক্ষ টাকার মত হবে এবং নগদসহ ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App