×

সারাদেশ

কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৩, ০৯:৪৪ এএম

কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

ছবি: সংগৃহীত

নাটোর সদর ও বাগাতিপাড়ায় কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে বাড়িঘর, আম, ভুট্টা, গম, ধানসহ উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কোথাও কোথাও শিলার আঘাতে ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও মাটিতে নুয়ে পড়েছে কৃষকের সবুজ ফসল।

বুধবার (২৬ এপ্রিল) বিকেলে হঠাৎ মেঘে আচ্ছন্ন হয় আকাশ। এর কিছুক্ষণ পর থেকে শুরু হয় ঝড়ো হাওয়া। তার কিছু সময় পরই ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে পানির পরিমাণ কম হলেও প্রচুর শিল ঝরেছে। শিলাবৃষ্টি শেষে কোথাও কোথাও শিলার স্তূপ জমে থাকতে দেখা যায়। তবে বৃষ্টির চেয়ে ঝড়ো হাওয়া বেশিক্ষণ স্থায়ী ছিল।

উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় আধা ঘণ্টাব্যাপী উপজেলাজুড়ে ঝড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। আর সেই বৃষ্টিপাতে ফসলি ক্ষেত ছাড়াও ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। হঠাৎ এমন ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ধান, আম, ভুট্টা, মিষ্টি কুমড়া, শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় বলেন, ‘উপজেলার কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টি বেশি হয়েছে। এতে ধান ও আমের বেশি ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App