×

সারাদেশ

নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ, রুখে দিলেন ইউপি চেয়ারম্যান!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৩, ০৯:১৭ পিএম

নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণ, রুখে দিলেন ইউপি চেয়ারম্যান!

ছবি: ভোরের কাগজ

বরগুনার পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাসির নিম্নমানের ইট দিয়ে রাস্তা তৈরীর দূর্নীতি রুখে দিয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে মুঠোফোনে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন তিনি।

জানা গেছে, কালমেঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মান্নান মেম্বার বাড়ি সংলগ্ন একটি রাস্তায় নিম্নমানের ইট দিয়ে হেরিংবনের কাজ চলছিল। কাজ চলাকালে ইউপি চেয়ারম্যান গোলাম নাসির ঘটনাস্থলে ছুটে যান এবং কাজটি বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে ইউপি চেয়ারম্যান সাংবাদিকদেরকেও খবরটি জানিয়ে দেন।

তথ্যানুসন্ধানকালে জানাগেছে, রিয়াজ নামক একজন ঠিকাদার পটুয়াখালীর কলাপাড়া থেকে এই নিম্নমানের ইট এনে অতিমুনাফার আশায় নামমাত্র দায়সারা কাজ করে বিল তুলে নেয়ার পায়তারা চালাচ্ছিল। যা রুখে দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে কথা বলতে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসাদুজ্জামান পিন্টু মুন্সীর মুঠোফোনে ডায়েল করলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে ইউপি চেয়ারম্যান গোলাম নাসির বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং নিম্নমানের ইটসহ ১০ ইঞ্চি বালুর স্থলে মাত্র ৩ ইঞ্চি বালুর ব্যবহার করায় ওই কাজ আমি বন্ধ করে দেই।

তিনি আরো বলেন, এই কাজে ড্রেজার দিয়ে বালু দেয়ার কথা কিন্তু ঠিকাদার তা দেয়নি।আমার ইউনিয়নে এমন অনিয়ম-দুর্নীতি চলতে দেয়া হবে না।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোকসেদুল আলম বলেন, এমন একটি খবর পেয়েছি। ঘটনাস্থলে না গিয়ে কিছু বলতে পারব না।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির তার ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App