×

সারাদেশ

শ্রীনগরে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৫০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০১:১৬ পিএম

শ্রীনগরে বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ৫০

শ্রীনগরে বিএনপির মিছিলে হামলা। ছবিঃ নিজস্ব প্রতিনিধি

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির মিছিলে হামলা করেছে ছাত্রলীগ এমনই অভিযোগ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীনগর-দোহার বাইপাস সড়কে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির নেতাকর্মীরা বাইপাস এলাকায় জড়ো হয়ে মিছিল বের করে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরাও একই সময় মিছিল নিয়ে পাশাপাশি সড়ক অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিএনপি কার্যালয় থেকে জানানো হয়েছে, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান, মহিলা দলের নেত্রী সেলিনা রিনা, যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমস, যুবদল নেতা মাসুদ রানা, বিএনপি নেতা মামুনসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দলটির দাবি, ছাত্রলীগ বিনা উস্কানিতে তাদের মিছিলে হামলা করে অন্তত ৫০ নেতাকর্মীকে মারধর করেছে। তবে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির লোকজনই প্রথম তাদের মিছিলের দিকে এগিয়ে এসে হট্টগোল সৃষ্টি করে। বিএনপির নেতাদের অভিযোগ, বেলা ১১টার দিকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের নিচে অবস্থান নিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে ফিরিয়ে দেয়। এসময় তাদেরকে শ্রীনগরে প্রবেশে বাধা দেয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এলাকা এখন শান্ত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App