×

সারাদেশ

‘দায়িত্বে থাকা ব্যক্তিরা একে অপরকে ফাঁসাতে জেব্রা হত্যা করেছে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ০৪:৩৫ পিএম

‘দায়িত্বে থাকা ব্যক্তিরা একে অপরকে ফাঁসাতে জেব্রা হত্যা করেছে’

গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জ্রেবাগুলো মারা যায়নি, হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। তিনি বলেন, নিজেদের মধ্যে মতবিরোধ থাকায় দায়িত্বশীল ব্যক্তিরা একে অপরকে ফাঁসাতে জ্রেবাগুলোকে হত্যা করেছে।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে ইকবাল হোসেন সবুজ এ মন্তব্য করেন।

জেব্রা মৃত্যুর ঘটনায় বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সঙ্গে আলাপশেষে সংসদ সদস্য আরও বলেন, গত মাসে সাফারি পার্কে একটি বাঘের মৃত্যু হয়েছে। এটা কেউ জানে না। পার্ক কর্তৃপক্ষ তথ্য গোপন করে যাচ্ছে। এটি একটি হত্যার ঘটনা। এজন্য থানায় স্থানীয় সাংসদ মামলা করবেন।

তিনি তদন্ত কমিটির সদস্যদের কাছে বলেন, যাদের তত্ত্বাবধানে জেব্রা মারা গেছে তাদেরকে স্বপদে বহাল রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব নয়। তিনি পার্কের প্রকল্প পরিচালক জাহিদুল কবির ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমানকে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দিতে বলেন। পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে হাতির খাবার পাচার করা হয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন ইকবাল হোসেন সবুজ।

এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক বলেন, তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে কিছু বলা যাবে না। কর্মকর্তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে আমার কিছু বলার নেই। এটি প্রশাসনের বিষয়।

তদন্ত কমিটির যেসব সদস্য ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন তারা হলেন-বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মনিরুল হাসান খান।

পার্কে গত ১২ জানুয়ারি একটি পুরুষ বাঘ মারা যাওয়ার ঘটনাটি নিশ্চিত করে প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, ওই বাঘের নমুনা সংগ্রহ করে ল্যাব পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কিন্তু এখনও প্রতিবেদন পাওয়া যায়নি। তবে বাঘ মারা যাওয়ার তথ্য সে সময় কেন প্রকাশ করা হয়নি এ প্রসঙ্গ তিনি এড়িয়ে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App