×

চট্টগ্রাম

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

Icon

নন্দন দেবনাথ, রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৪৬ পিএম

‘ব্রাজিল সেতু’ ও ‘আর্জেন্টিনা সেতু’ ঘিরে উৎসবের আমেজ

ছবি: সংগৃহীত

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপকে ঘিরে বিশ্বের অন্যান্য দেশের মতো রাঙামাটিতেও ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দলকে সমর্থন জানাতে ইতোমধ্যে শহরের অলিগলি, পাড়া-মহল্লা ও বিভিন্ন স্থানে শুরু হয়েছে সাজসজ্জা, পতাকা টানানো এবং নানা আয়োজন।

বিশেষ করে রাঙামাটির আসামবস্তি এলাকায় কাপ্তাই হ্রদের ওপর পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি সেতু এখন ফুটবলপ্রেমীদের অন্যতম আকর্ষণ। স্থানীয়দের কাছে একটি ‘ব্রাজিল সেতু’ এবং অন্যটি ‘আর্জেন্টিনা সেতু’ নামে পরিচিত। একটি সেতু সেজেছে ব্রাজিলের হলুদ-সবুজ রঙে, অন্যটি আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে। বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সেতু দুটিকে ঘিরে বাড়ছে দর্শনার্থী ও সমর্থকদের ভিড়।

ফুটবলপ্রেমীরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আনন্দ, সম্প্রীতি ও উৎসবের নাম। তাই বিশ্বকাপকে ঘিরে তাঁরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করতে চান।

বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করতে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন ব্রাজিল সমর্থকেরা। শোভাযাত্রার গন্তব্য ছিল আসামবস্তির ‘ব্রাজিল সেতু’। এতে পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে দুই শতাধিক মোটরসাইকেলে প্রায় চার শতাধিক সমর্থক অংশ নেন। অংশগ্রহণকারীদের পরনে ছিল ব্রাজিল দলের হলুদ জার্সি, হাতে ছিল বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা।

‘ব্রাজিল সেতুতে’ প্রায় আধঘণ্টা অবস্থানের পর শোভাযাত্রাটি আসামবস্তি, ভেদভেদী, কলেজ গেট, টিটিসি, কল্যাণপুর, কে কে রায় সড়ক ও বনরূপা এলাকা প্রদক্ষিণ করে রিজার্ভ বাজার চৌমুহনীতে গিয়ে শেষ হয়।

স্থানীয়দের মতে, কাপ্তাই হ্রদের ওপর দাঁড়িয়ে থাকা এই দুই সেতু এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং বিশ্বকাপকে ঘিরে রাঙামাটির ফুটবল সংস্কৃতি ও আবেগের প্রতীক হয়ে উঠেছে। বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই উৎসবের রঙে রঙিন হয়ে উঠছে পুরো রাঙামাটি শহর।




টাইমলাইন: ফিফা বিশ্বকাপ ২০২৬

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App