×

চট্টগ্রাম

দর্শকের সারি হয়ে উঠল স্টেডিয়ামের গ্যালারি

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৯:০০ পিএম

দর্শকের সারি হয়ে উঠল স্টেডিয়ামের গ্যালারি

ছবি: সংগৃহীত

ফুটবল উন্মাদনার এক অনন্য বিকেল কাটল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে অনুষ্ঠিত কবির আহমেদ ভুইয়া ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দর্শকদের উপস্থিতি যেন মাঠকে স্টেডিয়ামের গ্যালারিতে পরিণত করেছিল।

রেললাইনের ধারে সারিবদ্ধভাবে বসে থাকা দর্শকদের দেখে মনে হচ্ছিল, তারা যেন কোনো বড় স্টেডিয়ামের গ্যালারি থেকে খেলা উপভোগ করছেন। ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে কল্যাণপুর ফুটবল একাদশকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কলেজপাড়া ফুটবল একাদশ। ম্যাচজুড়ে দুই দলই দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। ফাইনালকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদ ভুইয়া। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাদিয়া পাঠান পাপন এমপি। এ ছাড়া রবিউল্লাহ ভুইয়া, মাসুম ভুইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দর্শকদের বিপুল উপস্থিতি দেখে অতিথিরাও মুগ্ধ হন।

খেলা দেখতে আসা আরমান, হাসান, আরিফ ও আফসানসহ অনেক দর্শক জানান, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে এমনিতেই ফুটবল নিয়ে ব্যাপক উত্তেজনা কাজ করছে। এর মধ্যে স্থানীয় মাঠে এত দর্শকের উপস্থিতি তাদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। তারা বলেন, এ মাঠে খেলা উপভোগ করা সত্যিই দারুণ অভিজ্ঞতা।

খেলায় অংশ নেওয়া দুই নাইজেরিয়ান ফুটবলার বলেন, “ফুটবলে জাতীয়ভাবে অনেক পিছিয়ে বাংলাদেশ। তবে সারাদেশে ফুটবল নিয়ে যে উন্মাদনা রয়েছে, এখানে এসেও সেটি অনুভব করেছি। এত দর্শক দেখে খুব ভালো লাগছে।”

খেলা পরিচালনার দায়িত্বে থাকা লাইন্সম্যান মো. ফখরিয়া বলেন, “এ মাঠটি এখন ভাইরাল মাঠ হিসেবে পরিচিত। বসার স্থানটি এমনভাবে তৈরি হয়েছে যে, দর্শকরা বসলে মনে হয় এটি একটি স্টেডিয়ামের গ্যালারি। ফাইনাল ম্যাচেও সেই দৃশ্য দেখা গেছে। বিষয়টি আমার খুব ভালো লেগেছে।”

উদ্বোধনী বক্তব্যে কবির আহমেদ ভুইয়া বলেন, “এত দর্শক দেখে আমি আপ্লুত। পুরো মাঠের পরিবেশ দারুণ লেগেছে। আমরা যে উদ্দেশ্যে এ আয়োজন করেছি, সেটি সফল হয়েছে বলে মনে করি।” এ সময় তিনি আখাউড়ায় অচিরেই একটি মিনি স্টেডিয়াম নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওয়াশিংটনের সঙ্গে আলোচনা স্থগিতের ঘোষণা তেহরানের

ওয়াশিংটনের সঙ্গে আলোচনা স্থগিতের ঘোষণা তেহরানের

তিন দিন পর তুরাগে চালক লোকমানের লাশ

পুলিশের দাবি ট্র্যাকিংয়ে ছিল গাড়িটি তিন দিন পর তুরাগে চালক লোকমানের লাশ

অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ পরিবহন কাউন্টারকে জরিমানা

অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ পরিবহন কাউন্টারকে জরিমানা

মা-সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ফাঁসির দাবি

মা-সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ফাঁসির দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App