×

চট্টগ্রাম

নোয়াখালী

উদ্বৃত্ত রয়েছে কোরবানির পশু, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৬:২৫ পিএম

উদ্বৃত্ত রয়েছে কোরবানির পশু, ভারতীয় গরু নিয়ে দুশ্চিন্তায় খামারিরা

ছবি: ভোরের কাগজ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালীতে এবার চাহিদার তুলনায় বেশি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। তবে সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশের আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় খামারিরা।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলায় এবার প্রায় ১ লাখ ৫৬ হাজার কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এর বিপরীতে জেলার চাহিদা প্রায় ১ লাখ ৫০ হাজার পশু। ফলে এবার প্রায় ৬ হাজার পশু উদ্বৃত্ত থাকবে। নোয়াখালীর বিভিন্ন খামারে শেষ মুহূর্তে চলছে পশুর পরিচর্যা। কাঁচা ঘাস, খড়, ভুসি, খৈল ও ভুট্টাসহ প্রাকৃতিক খাদ্য দিয়ে পশু মোটাতাজাকরণ করা হচ্ছে। কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে প্রাণিসম্পদ কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী পশু বাজারজাতের প্রস্তুতি চলছে।

জেলা সদরের মান্নান নগরে অবস্থিত সুপরিচিত খামার “মানফাত মিট ক্যাটেল অ্যান্ড ডেইরি ফার্ম” স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে। এই খামারে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে বহু উদ্যোক্তা। খামারটির ম্যানেজার মো. নুরুল ইসলাম নিশান জানান, পশুখাদ্যের দাম বৃদ্ধি এবং ভারতীয় গরু প্রবেশের আশঙ্কায় এবার উৎপাদন কমিয়ে প্রায় ১৫০টি কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। গত কয়েক বছর এ সংখ্যা ছিল ২৫০ থেকে ৩০০টি।

অন্যদিকে সোনাইমুড়ী উপজেলার পোরকড়া মেগদাদ অ্যান্ড মেহরাদ এগ্রো এবার সর্বাধিক কোরবানির পশু প্রস্তুত করেছে। খামারটির উপদেষ্টা হোসাইন মোহাম্মদ সেলিম জানান, তাঁরা এ বছর ৫০০টিরও বেশি পশু প্রস্তুত করেছেন। তিনি বলেন, প্রতি বছর ঈদের আগে সীমান্ত দিয়ে ভারত ও মিয়ানমারের গরু প্রবেশ করে স্থানীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হন। এসব গরুর স্বাস্থ্যগত মান নিয়েও প্রশ্ন থাকে বলে তিনি মন্তব্য করেন।

নোয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় সরবরাহ বেশি রয়েছে। খামার ও কৃষক পর্যায়ে পশুর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি কোরবানির পশুর বাজারে মেডিকেল টিম ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে গরু প্রবেশ ঠেকাতে সরকার কঠোর নজরদারি ও ব্যবস্থা গ্রহণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 কুকুরের কামড়ে প্রাণ গেল পাঁচ জনের, আক্রান্ত ৭

কুকুরের কামড়ে প্রাণ গেল পাঁচ জনের, আক্রান্ত ৭

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির রংপুর জেলা নেতৃত্বে সাজ্জাদ, রিপন

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির রংপুর জেলা নেতৃত্বে সাজ্জাদ, রিপন

এআইয়ের সম্পর্কে ভাঙছে সংসার

এআইয়ের সম্পর্কে ভাঙছে সংসার

ইরাকি তেল নিয়ে হরমুজ পার হলো চীনা জাহাজ

ইরাকি তেল নিয়ে হরমুজ পার হলো চীনা জাহাজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App