×

খেলা

ডিপিএলে ক্রিকেটারদের দুপুরের খাবারে পরিবর্তন আনছে বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:৩৫ পিএম

ডিপিএলে ক্রিকেটারদের দুপুরের খাবারে পরিবর্তন  আনছে বিসিবি

ছবি- সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আসন্ন মৌসুমে ক্রিকেটারদের ফিটনেস রক্ষায় দুপুরের খাবারে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। শনিবার (২ মে) টুর্নামেন্টের ট্রফি উন্মোচন শেষে তিনি জানান, এখন থেকে ঘরোয়া ক্রিকেটের এই আসরে আলু ভর্তা ও ভাতের পরিবর্তে উন্নত মানের গ্রিলড চিকেন সরবরাহ করা হবে।

আগামী ৪ মে থেকে মাঠে গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট। বিসিবি প্রধানের মতে, ফিটনেস নিয়ে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবেই মধ্যাহ্নভোজের এই পরিবর্তন। বিসিবি এখন থেকে প্রতিটি দলকে এই বিশেষ মেনু সরবরাহ করবে। দীর্ঘদিন ধরে ঘরোয়া লিগে ক্রিকেটারদের খাবারে ভাত ও চর্বিযুক্ত মাংসের আধিক্য থাকলেও এবার সেই প্রথা ভাঙতে চায় বোর্ড।

বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন,'চেষ্টা করব যারা ডিপিএলের খাবারের বিষয়টি দেখেন, তাদের দিয়ে ভালো মেনু সেট করাতে। আগে আলু ভর্তা, গরুর মাংস আর ভাত থাকতো; এবার গ্রিল চিকেনে নিয়ে আসা হবে। আমি জানি যারা ঘরোয়া ক্রিকেট খেলেন, তাদের ভাতের অভ্যাস থেকে হুট করে গ্রিল চিকেনে আসা কঠিন হবে। তবে জাতীয় দল বা অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটাররা এতে অভ্যস্ত।'

খাবার নিয়ে আগের অব্যবস্থাপনার সমালোচনা করে বিসিবি প্রধান আরও বলেন,'আগে ফিটনেস টেস্ট শেষ হওয়ার পর যখন খাবার দেওয়া হতো, সেখানে আলু ভর্তা আর ভাত থাকতো। আপনি যদি ফিটনেস নিয়ে চিন্তিত হন বা মানদণ্ড নির্ধারণ করতে চান, তবে সব দিক অন্তত কভার করার চেষ্টা করতে হবে।'

খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন তামিম ইকবাল। কোনো ক্রিকেটার যেন অভাবের কারণে খেলা ছেড়ে অন্য পেশায় জড়িয়ে না পড়েন, সেদিকে বোর্ডের নজর থাকবে বলেও তিনি উল্লেখ করেন। ৪ মে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে ডিপিএলের মাঠের লড়াই শুরু হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতের সাথে ‘হ্যান্ডশেক’ বিতর্কে নিয়ে নতুন তথ্য দিলেন সালমান আগা

ভারতের সাথে ‘হ্যান্ডশেক’ বিতর্কে নিয়ে নতুন তথ্য দিলেন সালমান আগা

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

বিচারের আশায় পরিবার, ৭ মাসেও অন্ধকারে মায়া হত্যার রহস্য

বিচারের আশায় পরিবার, ৭ মাসেও অন্ধকারে মায়া হত্যার রহস্য

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

ইয়েমেন উপকূলে তেলবাহী ট্যাংকার ছিনতাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App