×

আন্তর্জাতিক

কয়েক ঘণ্টায় বদলালো হজ নীতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:১২ পিএম

কয়েক ঘণ্টায় বদলালো হজ নীতি

ছবি : সংগৃহীত

সৌদি আরব হজযাত্রীদের বয়সসীমা নিয়ে নেওয়া একটি সিদ্ধান্ত কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করেছে। শুরুতে ১৫ বছরের কম বয়সীদের হজে অংশগ্রহণ নিষিদ্ধ করার ঘোষণা দেওয়া হলেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আগের নিয়ম পুনর্বহাল করা হয়।

শনিবার (২ মে) প্রাথমিকভাবে জানানো হয়, ২০২৬ সালের ৩ মে থেকে ১৫ বছরের কম বয়সীরা হজ ফ্লাইটে ভ্রমণ করতে পারবে না। ওই সিদ্ধান্ত কার্যকর হলে সংশ্লিষ্ট অপ্রাপ্তবয়স্ক হজযাত্রীদের ভিসা বাতিল হিসেবে গণ্য করা হবে বলেও জানানো হয়েছিল।

এছাড়া বলা হয়েছিল, ২৭ মে ২০২৬ সালের মধ্যে যাদের বয়স ১৫ বছর পূর্ণ হবে না, তারা হজের জন্য অযোগ্য বিবেচিত হবেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত এবং বিমানবন্দরগুলোতে কঠোর নির্দেশনা জারির কথাও জানানো হয়েছিল, যাতে কম বয়সীদের হজ ফ্লাইটে উঠতে না দেওয়া হয়।

তবে কয়েক ঘণ্টা পরই সৌদি কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। ফলে আগের নিয়ম অনুযায়ী ১২ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তিরা হজে যাওয়ার যোগ্য থাকবেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে ১৫ বছর বয়সসীমার কারণে যেসব হজ ভিসা বাতিল করা হয়েছিল, সেগুলো পুনরায় প্রক্রিয়াকরণ করা হবে।

হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনে হজযাত্রীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও বর্তমানে আগের নীতিই কার্যকর রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে হজযাত্রীদের মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে মার্কিন পণ্যবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দিল বিপ্লবী গার্ড

হরমুজে মার্কিন পণ্যবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দিল বিপ্লবী গার্ড

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের হারের পেছনে যে কারণ দেখছেন লিটন

বাংলাদেশের হারের পেছনে যে কারণ দেখছেন লিটন

ফের রিমান্ডে আফজাল নাছের

মাহমুদুল হত্যা ফের রিমান্ডে আফজাল নাছের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App