×

জাতীয়

শিক্ষামন্ত্রী

‘ফ্যাসিস্ট সরকার তরুণদের হাতে মাদক দিয়েছিল, আমরা দিচ্ছি খেলাধুলা’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:১৩ পিএম

‘ফ্যাসিস্ট সরকার তরুণদের হাতে মাদক দিয়েছিল, আমরা দিচ্ছি খেলাধুলা’

ফাইল ছবি

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার তরুণদের হাতে মাদক ধরিয়ে দিয়ে তাদের চরিত্র হনন করেছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার তথা প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা এবং খেলাধুলায় আবারও এক নতুন বাংলাদেশ গড়তে চান।

শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জেলা পর্যায়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তা হচ্ছে সমৃদ্ধ জাতি ও সমৃদ্ধ বাংলাদেশ। সেই লক্ষ্যেই শিশুদের মাঝে ‘নতুন কুঁড়ি’ নামে খেলাধুলার এই আয়োজন পুনরায় চালু করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ তার হারানো গৌরব ও খেলাধুলার হিস্যা ফিরিয়ে নেবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, আনন্দ ও খেলাধুলার সঙ্গে যেন শিশুরা শিক্ষাগ্রহণ করতে পারে, সেই উদ্দেশ্যেই তিনি নতুন কুঁড়ি চালু করেছিলেন। সেই ঐতিহ্যকে ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর ফলে নতুন প্রজন্ম মেধা ও মননে বিশ্ব দরবারে এগিয়ে যাবে।

এদিন অনুষ্ঠানের শুরুতে শিক্ষামন্ত্রী প্রতিযোগিতার আটটি ইভেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং বেলুন উড়িয়ে জেলা পর্যায়ের এই ক্রীড়া উৎসবের উদ্বোধন ঘোষণা করেন।

চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ নির্বাচন এমএ হান্নান, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা সজীব এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে মার্কিন পণ্যবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দিল বিপ্লবী গার্ড

হরমুজে মার্কিন পণ্যবাহী জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা দিল বিপ্লবী গার্ড

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের হারের পেছনে যে কারণ দেখছেন লিটন

বাংলাদেশের হারের পেছনে যে কারণ দেখছেন লিটন

ফের রিমান্ডে আফজাল নাছের

মাহমুদুল হত্যা ফের রিমান্ডে আফজাল নাছের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App