×

চট্টগ্রাম

কাপ্তাই হ্রদ

মাছ ধরায় নিষেধাজ্ঞা: শেষ মুহূর্তে ফিশারি পল্টুনে বেচাকেনার হিড়িক

Icon

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম

 মাছ ধরায় নিষেধাজ্ঞা: শেষ মুহূর্তে ফিশারি পল্টুনে বেচাকেনার হিড়িক

ছবি: শেষ মুহূর্তে কাপ্তাই হ্রদের ফিশারি পুল্টুনে বেচাকেনার হিড়িক

কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হওয়ায় শেষ মুহূর্তে কাপ্তাই ফিশারি পল্টুনে মাছ বেচাকেনার হিড়িক দেখা গেছে। পল্টুনে ভেতরে এবং বাইরে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি এই চিত্র দেখা যায়।

জানা গেছে, হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন এবং অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিত করতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে আগামী ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

তবে দূর-দূরান্ত থেকে আসা মাছবাহী ট্রলারগুলোকে ২৫ এপ্রিল বিকেল চারটা পর্যন্ত ঘাটে অবতরণ ও মাছ পরিবহনের সুযোগ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর উপব্যবস্থাপক মো. মাসুদ আলম।

এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, “কাপ্তাই হ্রদে মাছের বংশবৃদ্ধি, অবমুক্ত করা পোনার বিস্তার এবং মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মাছ শিকার ও আহরণের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।”

এদিকে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ীরা জেলে ও শ্রমজীবী মানুষের জন্য সরকারি খাদ্যশস্য বরাদ্দের অনুরোধ জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন সালমান

বাংলাদেশের বিপক্ষে হারের পর শাস্তি পেলেন সালমান

ঈদুল আজহা উপলক্ষে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

ঈদুল আজহা উপলক্ষে যেসব নিরাপত্তা পরামর্শ দিল পুলিশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে গেল বাংলাদেশ

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App