×

বিএনপি

ইসহাক সরকারকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করলো এনসিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পিএম

ইসহাক সরকারকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করলো এনসিপি

ছবি: সংগৃহীত

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকারকে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ার।

রোববার (২৬ এপ্রিল) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা দেওয়া হয়।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

দলে যোগদানের সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ইসহাক সরকার তাদের জন্য অনুপ্রেরণার প্রতীক এবং তিনি আগের মতোই বিরোধী রাজনীতিতে সক্রিয় থাকবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি ইসহাক সরকারকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে বিএনপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো  তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App