×

চট্টগ্রাম

মধ্যরাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেল জেলে পরিবারের ১৫ বসতঘর

Icon

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম

মধ্যরাতে অগ্নিকাণ্ড, পুড়ে গেল জেলে পরিবারের ১৫ বসতঘর

ছবি: কক্সবাজারের টেকনাফে আগুনে পুুড়ে যায় জেলেদের ঘর

কক্সবাজারের টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি বসতঘর পুড়ে গেছে। এতে শিশুসহ কয়েকজন আহত হয়েছেন এবং প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জলদাসপাড়ায় এ ঘটনা ঘটে।

টেকনাফ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, হ্নীলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার দেওয়া প্রাথমিক তালিকায় ১৫টি পরিবারের বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা রুবেল জলদাস বলেন, “মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে দুই থেকে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

তিনি আরও বলেন, “অনেক বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বাসিন্দারা ঘর থেকে কিছুই বের করতে পারেননি। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং শিশুসহ কয়েকজন আহত হয়েছেন।”

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টেকনাফ স্টেশনের কর্মকর্তা জামিন মিয়া বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মাহিন, ইমরান

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস নিয়ে কতটা ঝুঁকি, যা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App