×

চট্টগ্রাম

মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ উদ্ধার ৩২

Icon

জাবেদ ইকবাল চৌধুরী,কক্সবাজার থেকে

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৩ পিএম

মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশুসহ উদ্ধার ৩২

ছবি: কাগজ প্রতিবেদক

টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও র‍্যাবের যৌথ অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত উদ্ধার হওয়া ভিকটিমদের বিস্তারিত নাম ঠিকানা পাওয়া যায়নি।

আজ রোববার (৮ মার্চ)  ভোররাত ২ টার সময় টেকনাফ উপজেলার বাহারছড়ার নোয়াখালি জুম্মাপাড়া এলাকার একটি বাগান থেকে তাদের উদ্ধার করা হয়। এদেরকে অবৈধ ভাবে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা হয়েছিল বলে জানান  কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ার নোয়াখালি জুম্মাপাড়া এলাকার কুখ্যাত মানবপাচারকারী মোঃ আব্দুল আলী এলজিইডি রোড সংলগ্ন একটি পেঁপে বাগানে আটকে রেখেছে। এমন সংবাদ পেয়ে রোববার মধ্যরাত ২টায় বাহারছড়া  কোস্ট গার্ড আউটপোস্ট  ও র‍্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত বাগানে তল্লাশি চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এসময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় যেতে  উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল। 

উদ্ধারকৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান লেঃ কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App