×

চট্টগ্রাম

ফটিকছড়িতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি প্রার্থী অভিযোগ জামায়াত প্রার্থীর

Icon

দৌলত শওকত, ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

ফটিকছড়িতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি প্রার্থী অভিযোগ জামায়াত প্রার্থীর

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি)  আসনে  জামায়াতে ইসলামী মনোনীত ও ১১-দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন অভিযোগ করে বলেছেন সুপ্রিম কোর্টের আদেশ নিয়ে বিএনপি প্রার্থী বিভ্রান্তি ছড়াচ্ছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় উপজেলা সদরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। 

এতে  লিখিত বক্তব্যে  উপস্থাপন করেন  দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট ইসমাঈল গণি। 

লিখিত বক্তব্যে তিনি বলেন ফটিকছড়ি  আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে দায়েরকৃত আপিল আবেদন  করেছে সুপ্রিম কোর্ট। যার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী ২৮ এপ্রিল ২০২৬  চুড়ান্ত শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত  বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে।

সংবাদ সম্মেলনে  জামায়াত প্রার্থী অভিযোগ করে বলেন, সরোয়ার আলমগীরের প্রতীক বরাদ্দ ও মনোনয়ন গ্রহণ  নির্বাচনী ও প্রচলিত আইন যথাযথভাবে অনুসরণ করেননি।

সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়  জেলা নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি বিধান অনুসরণ না করে  সীদ্ধান্ত গ্রহণ করেছেন। 

তিনি আরো বলেন নির্বাচনী আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রাখা প্রত্যেক প্রার্থীর দায়িত্ব ও কর্তব্য। এসময় উপস্থিত ছিলেন  আব্দুল জব্বার। এডভোকেট ইসমাঈল গণি, অ্যাডভোকেট আলমগীর ইউনুস, অ্যাডভোকেট নজরুল ইসলাম ও অ্যাডভোকেট হাবিবুল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনবল নেবে মেঘনা গ্রুপ

জনবল নেবে মেঘনা গ্রুপ

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ভ্যাপসা গরমে ঘামের অস্বস্তি থেকে মুক্তির উপায়

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি বাতিলের আহ্বান স্পেনের

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

দেশজুড়ে শুরু হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App