×

চট্টগ্রাম

ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট : ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম

ছাত্রদল প্রার্থীদের পক্ষে পোস্ট : ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপি-সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানিয়ে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার স্থলে নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলামকে পদায়ন করা হয়েছে।

জানা গেছে, ওইদিন রাত ২টার দিকে ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি ডিজিটাল কার্ড পোস্ট করেন ওসি মোজাফফর। কার্ডে লেখা ছিল— “শুভকামনা ২১, ১৭, ০৮”। এই তিনটি নম্বর ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের ব্যালট নম্বর।

আরো পড়ুন : ডাকসু নির্বাচনে ২৩ পদে জয় শিবিরের

পোস্টটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। রাজনৈতিক অঙ্গনেও ক্ষোভের সৃষ্টি হয়।

তবে ওসি মোজাফফর দাবি করেছেন, তার ফেসবুক আইডি হ্যাক করে উদ্দেশ্যমূলকভাবে ওই পোস্ট দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App