×

রাজধানী

নাছির মাহমুদ ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট নির্বা‌চিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

নাছির মাহমুদ ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট নির্বা‌চিত

ছবি: ভোরের কাগজ

ঢাকা বোট ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন নাছির মাহমুদ। গত শনিবার (২১ সেপ্টেম্বর ২০২৪) প্রথমবারের মতো ক্লাবের নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট পদে অন্য কোনো প্রার্থী না থাকায় নাছির মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তিনি ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সাত সদস্যদের অন্যতম। এর আগে ক্লাবের ইসি মেম্বার ও ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পালন করেন বিশিষ্ট ব্যবসায়ী।

নাছির মাহমুদ কুঞ্জ ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান। উত্তরা ক্লাবে পর পর ৩বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। নাছির মাহমুদ এক সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্র নেতা ও ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগের খেলোয়াড় ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।

ঢাকা বোট ক্লাবের নির্বাহী পরিষদের নির্বাচনে প্রেসিডেন্ট পদে একজন ও ইসি মেম্বার পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ইসি মেম্বার হিসেবে নির্বাচিত ১০ জন হলেন - জেসমুল হুদা মেহেদী অপু, মুহাম্মদ নকিব উদ্দিন সরকার অপু, আসমা আজিজ, এ কে এম আইজাজ আলী (খোকন), আলিম আল কাজী (তুহিন), খালেদা আক্তার জাহান, মির্জা অনিক ইসলাম, আজাদ এম এ রহমান, মো. জাকির হোসেন ও খন্দকার হাসান কবির।

নির্বাচনে ভোট গ্রহণের আগে ক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও মেজবান অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App