×

জাতীয়

অবরুদ্ধ পুলিশ সদস্যদের হেলিকপ্টার নিয়ে উদ্ধার করেছে র‌্যাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪, ০৩:১৩ পিএম

অবরুদ্ধ পুলিশ সদস্যদের হেলিকপ্টার নিয়ে উদ্ধার করেছে র‌্যাব

অবরুদ্ধ পুলিশ সদস্যদের হেলিকপ্টার নিয়ে উদ্ধার করেছে র‌্যাব। ছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘিরে উত্তাল সারা দেশ। সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় দফায় দফায় চলছে সংঘর্ষ।

এরিমধ্যে মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটিতে ৩ ঘণ্টা ধরে পুলিশকে অবরুদ্ধ করে রাখেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে একটি হেলিকপ্টার নিয়ে এসে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার করে নিয়ে যায় র‌্যাব।

প্রথমে কয়েকজনকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর হেলিকপ্টারটি আবারো টহল দিচ্ছে। ধারণা করা হচ্ছে আটকে পড়া সবাইকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

 

আন্দোলনকারীদের একজন ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির খালিদ গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বাড্ডা-রামপুরা সড়ক অবরোধ করে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে ছাত্রদের ওপর টিয়ার শেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে আন্দোলনকারীদের সঙ্গে।

আরো পড়ুন: উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত

এরপর শিক্ষার্থীরা ধাওয়া দিলে পুলিশ সদস্যরা আত্ম রক্ষার্থে কানাডিয়ান ইউনিভার্সিটি ভেতরে অবস্থান নেয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা এসময় পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে র‌্যাব হেলিকপ্টার নয়ে উড়ে এসে তাদেরকে উদ্ধার করে নে যায়। কুড়িল থেকে রামপুরা সড়ক এখন শিক্ষার্থীদের দখলে রয়েছে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App