×

জাতীয়

প্রেমিকার সঙ্গে হোটেলে উঠে পুরুষাঙ্গ হারালেন প্রেমিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৪, ০৪:০৩ পিএম

প্রেমিকার সঙ্গে হোটেলে উঠে পুরুষাঙ্গ হারালেন প্রেমিক

ফাইল ছবি

রাজধানীতে প্রমিকাকে নিয়ে আবাসিক হোটেলে উঠে পুরুষাঙ্গ হারালেন এক গার্মেন্টস কর্মী। গুরুতর আহত ওই যুবককে (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতের যেকোনো সময় এই ঘটনা ঘটে। পরবর্তিতে শুক্রবার সকাল ৯টার দিকে এক রিকশা চালক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান।

হাসপাতালে তার স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবকের বাড়ি সাতক্ষীরার আশাশুনি থানায়। বর্তমানে স্ত্রীকে নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় থাকেন। সেখানে দুজনই গার্মেন্টসে চাকুরি করেন। কয়েকদিন আগে তার স্ত্রী গ্রামের বাড়িতে চলে গেছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে এক রিকশাচালক দোয়েল চত্ত্বর থেকে ওই যুবককে রিকশাতে করে হাসপাতালে নিয়ে এসেছিলেন। তখন আহত যুবকের কাছ থেকে জানা গেছে, তার কোনো প্রেমিকাকে নিয়ে গতরাতে পল্টন এলাকার কোনো আবাসিক হোটেলে উঠেছিলেন তিনি। সেখানে ওই প্রমিকা তার পুরুষাঙ্গ ধারালো অস্ত্র দিয়ে কেটে পালিয়ে গেছে।  তবে হোটেলটির নাম ঠিকানা সঠিকভাবে বলতে পারছেন না। তার সঙ্গে থাকা ৩২ হাজার টাকাও ওই প্রেমিকা নিয়ে গেছে বলে দাবি করেছেন ওই যুবক। অভিযুক্ত ওই প্রেমিকার নাম মাকসুদা বা মাসুদা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ আলী জানান, ঢাকা মেডিকেল থেকে খবর পেয়ে ঘটনার বিস্তারিত তদন্তের জন্য হাসপাতালে এসেছেন তিনি। ওই যুবক তার প্রমিকাকে নিয়ে হোটেলে উঠেছিলো এটি তার কাছ থেকে জানা গেছে। তবে হোটেলটি কোন এলাকায় সেটি জানা যায়নি। সেটি জানার চেষ্টা চলছে। 

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে। তবে অভিযুক্ত ওই তরুণীর বিষয়ে স্বজনরা কিছুই জানেন না বলে দাবি করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App