×

ব্যবসা-বাণিজ্য

জেনে নিন বাজুসের নির্ধারিত নতুন স্বর্ণদর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:০২ এএম

জেনে নিন বাজুসের নির্ধারিত নতুন স্বর্ণদর

ছবি: সংগৃহীত

বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পরিবর্তন নেই। এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশে আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ।

সর্বশেষ গত বুধবার (১৫ এপ্রিল) স্বর্ণের দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করা হয়। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা রাখা হয়েছে।

এদিকে স্বর্ণের সঙ্গে ১৫ এপ্রিল বাড়ানো হয় রুপার দামও। প্রতি ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা।

এছাড়া ২১ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৩২ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৫৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। অন্যদিকে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৩৪ দফা। এর মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং ১৫ বার কমেছে।

এছাড়া ২০২৫ সালে দেশের বাজারে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১০ বার দাম বাড়ানো হয়, আর কমানো হয়েছিল ৩ বার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননে নতুন সীমারেখা বসাচ্ছে ইসরায়েল, অতিক্রম করলেই হামলা

লেবাননে নতুন সীমারেখা বসাচ্ছে ইসরায়েল, অতিক্রম করলেই হামলা

প্রথম দিনে ৪৪৫৭ জন হজযাত্রী সৌদিতে পৌছেছেন

প্রথম দিনে ৪৪৫৭ জন হজযাত্রী সৌদিতে পৌছেছেন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৩৪৬৮

কাল থেকে খুলছে দুবাইয়ের জনপ্রিয় ‘গ্লোবাল ভিলেজ’

কাল থেকে খুলছে দুবাইয়ের জনপ্রিয় ‘গ্লোবাল ভিলেজ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App