×

জাতীয়

প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন সোমবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম

প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন সোমবার

ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের দাবি ও প্রতীক্ষার পর অবশেষে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় গিয়ে নতুন এই সিটি করপোরেশনের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন জানিয়েছেন, সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করবেন।

বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। এর আগে ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় পৌরসভার চারপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয়। সে সময় পৌরসভার ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১টি করা হয়। তখন থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনা ছিল।

তবে পরবর্তী সময়ে বিভিন্ন প্রশাসনিক জটিলতায় সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। পরে আওয়ামী লীগ সরকারের সময়ও বগুড়াবাসীর পক্ষ থেকে একাধিকবার সিটি করপোরেশনের দাবি জানানো হলেও তা আলোর মুখ দেখেনি।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নতুন করে গতি পায়। বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক হোসনা আফরোজা বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দেন। পরে গণবিজ্ঞপ্তি জারি, স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ ও আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।

গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান পৌরসভার কার্যক্রম পরিদর্শনে এসে জানিয়েছিলেন, ২০২৫ সালের ডিসেম্বরে বিজয় দিবসের আগেই বগুড়া সিটি করপোরেশন ঘোষণা করা হবে। যদিও পরে তা বাস্তবায়ন হয়নি।

সম্প্রতি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (প্রাক-নিকার) সচিব কমিটির সভায় বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সভায় আরও কয়েকটি উন্নয়ন প্রস্তাবও অনুমোদিত হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে সিটি করপোরেশন বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

ব্রিটেনের ই-ভিসা চালু, জাল ডকুমেন্ট দিলে বড় শাস্তি

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরকান আর্মির হাতে আটক ১৪ জেলেকে ফেরত আনল বিজিবি

ফুলজোড় নদীর কচুরিপানায় নতুন আকর্ষণ

ফুলজোড় নদীর কচুরিপানায় নতুন আকর্ষণ

হরমুজ প্রণালিতে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য

হরমুজ প্রণালিতে রণতরি পাঠাচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App