×

ব্যবসা-বাণিজ্য

সবজির দাম ঊর্ধ্বমুখী, ১০০ টাকার নিচে নেই সবজি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পিএম

সবজির দাম ঊর্ধ্বমুখী, ১০০ টাকার নিচে নেই সবজি

ছবি: সংগৃহীত

রাজধানীর কাঁচাবাজারে আবারো ঊর্ধ্বমুখী সবজির দাম। বাজারে ঢুকলেই দেখা যাচ্ছে অধিকাংশ সবজির কেজি ৮০ থেকে ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মহাখালী, রামপুরাসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, পটল ১০০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, বরবটি ৮০ থেকে ৯০ টাকা, ঢেঁড়শ ৭০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ৯০ টাকা, ধুন্দল ৬০ থেকে ৮০ টাকা, শিম ৮০ থেকে ৯০ টাকা, টমেটো ৫০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা এবং লাউ ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁকরোল, যার কেজি ১৬০ থেকে ১৮০ টাকা পর্যন্ত পৌঁছেছে। অন্যদিকে আলুর দাম তুলনামূলক স্থিতিশীল থেকে ২৫ থেকে ৩০ টাকার মধ্যে রয়েছে।

দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের অনেকেই এখন পুরো কেজি না কিনে আধা কেজি বা আড়াইশ গ্রাম করে সবজি কিনছেন। অনেকেই জানান, আগে যেভাবে স্বাভাবিক পরিমাণে বাজার করা যেত, এখন তা সম্ভব হচ্ছে না।

মহাখালী বাজারে কথা হয় বখতিয়ার শিকদারের সঙ্গে। তিনি বলেন, সীমিত আয়ের কারণে এখন আর এক কেজি করে সবজি কেনা সম্ভব হয় না। প্রয়োজন অনুযায়ী কম পরিমাণে কিনে সংসার চালাতে হচ্ছে।

একই ধরনের অভিজ্ঞতা জানান বেসরকারি চাকরিজীবী আরিফ হোসেন। তিনি বলেন, আগে যেখানে এক কেজি করে সবজি কেনা হতো, এখন সেখানে আড়াইশ গ্রাম বা আধা কেজি কিনতেই সীমাবদ্ধ থাকতে হচ্ছে।

জোয়ার সাহারা কাঁচাবাজারের বিক্রেতা মাহফুজার রহমান সিয়াম জানান, পাইকারি বাজারে দামের ঊর্ধ্বগতি ও সরবরাহ ঘাটতির কারণে খুচরা বাজারেও এর প্রভাব পড়ছে। পাশাপাশি পরিবহন খরচ বাড়াকেও তিনি দায়ী করেন।

বিক্রেতারা বলছেন, বাজারে সরবরাহ স্বাভাবিক না থাকায় এবং জ্বালানি খরচ বৃদ্ধির কারণে সবজির দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ ভোক্তাদের ওপর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনি, একজন নিহত

ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনি, একজন নিহত

হাম ও উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

হাম ও উপসর্গে একদিনে আরো ৭ জনের মৃত্যু

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

বেরোবি উপাচার্যের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন, ছাত্রদলের হামলা

সংবাদ প্রকাশের জেরে দুই সংবাদকর্মীকে হুমকি, থানায় জিডি

সংবাদ প্রকাশের জেরে দুই সংবাদকর্মীকে হুমকি, থানায় জিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App