×

খুলনা

দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৬, ০৯:২৮ পিএম

দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের এক সাবেক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

রোববার ( ৩১ মে) সকালে রামপাল বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহসভাপতি ছিলেন। তিনি রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টার দিকে ইখলাস গাজী হুমায়ুন চায়ের দোকানে বসে ছিলেন। কিছুক্ষণ পরে শ্রীফলতলা গ্রামের বাসিন্দা মাহবুব রহমান সিকদার ওখানে আসেন এবং ইখলাছকে উদ্দেশ করে গালাগাল করতে থাকেন। এক পর্যায়ে তার ওপর অতর্কিত হামলা করে কিল-ঘুষি মারতে থাকেন। এতে গুরুতর আহত হন ইখলাস। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে মাহবুবুর রহমান তার ওপর হামলা করেছেন, তা জানা যায়নি।

রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত বিশ্বাস জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

না-ফেরার দেশে হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন

না-ফেরার দেশে হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধিদল আসছে

বিসিবি নির্বাচন পর্যবেক্ষণে আইসিসির প্রতিনিধিদল আসছে

শুনানি শুরু সোমবার

রামিসা হত্যা মামলা শুনানি শুরু সোমবার

রামিসা হত্যাকান্ডের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে

আইনমন্ত্রী রামিসা হত্যাকান্ডের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App