×

ব্যবসা-বাণিজ্য

ডায়মন্ডের অলংকার ক্রয়-বিক্রয় ও বিপণনে নতুন নির্দেশনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:১৩ পিএম

ডায়মন্ডের অলংকার ক্রয়-বিক্রয় ও বিপণনে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দেশের প্রায় ৪০ হাজার জুয়েলারি প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন। এ শিল্পের ঐতিহ্য, ব্যবসায়িক সুনাম ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক দিক বিবেচনা করে ডায়মন্ডের অলংকার ক্রয়-বিক্রয় ও বিপণন নির্দেশিকা-২০২৪ প্রণয়ন করা হয়েছে। যা নিম্নরূপ-

১. ডায়মন্ডের অলংকার বিক্রয়ের ক্ষেত্রে ৪-সি (কালার, ক্ল্যারিটি, ক্যারেট, কাট) মানতে হবে।

২. ডায়মন্ড জুয়েলারিতে শুধু ন্যাচারাল ডায়মন্ডের অলংকার বিক্রি করা যাবে।

৩. প্রাকৃতিক ডায়মন্ডের নামে সিডে বা কিউবিক জিরকন, এডি (আমেরিকান/আর্টিফিশিয়াল ডায়মন্ড), সিভিডি ল্যাবগ্রোন/সিনথেটিক ডায়মন্ড, এইচপিএইচটি (ট্রিটেড/পরিবর্তিত) ন্যাচারাল ডায়মন্ড, মোজানাইট বিক্রি করা যাবে না।

৪. ডায়মন্ডের অলংকার বিক্রয়ের ক্ষেত্রে সর্বনিম্ন মান- কালার, ক্ল্যারিটি থাকতে হবে।

৫.ডায়মন্ডের অলংকার বিক্রয়ের সময় বাধ্যতামূলক আন্তর্জাতিক মানের ল্যাব সার্টিফিকেট থাকতে হবে। এক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠানের সার্টিফিকেট গ্রহণযোগ্য নয়।

৬. ডায়মন্ড জুয়েলারিতে ১৮ ক্যারেটের নিচে সোনা ব্যবহার করা যাবে না।

৭. আন্তর্জাতিক মানের ল্যাব সার্টিফিকেট দিয়ে যারা ডায়মন্ডের অলংকার বিক্রি করবেন না, তাদের বিরুদ্ধে বাজুস সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।

৮. ডায়মন্ডের অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১৫ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে ক্রয়ের ক্ষেত্রে ২৫ শতাংশ বাদ দিতে হবে (ভ্যাট বাদে মোট মূল্যের ওপর)।

৯. ডায়মন্ডের অলংকারের ক্ষেত্রে যদি সোনার ক্যারেট, ওজন ও সেন্ট’র গরমিল পাওয়া যায়, তাহলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে যদি সরকারি সংস্থা কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে বাজুস দায় দায়িত্ব নেবে না।

১০. ডায়মন্ড জুয়েলারির প্রতিটা পণ্যের ট্যাগে বাধ্যতামূলক বিক্রয় মূল্য থাকতে হবে।

১১. ডায়মন্ডের অলংকার বিক্রয়ের ক্ষেত্রে কম্বো অফার এবং কোনো পণ্য সামগ্রী ফ্রি দেয়া যাবে না।

১২. ডায়মন্ডের অলংকার বিক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ ২৫ শতাংশ ডিসকাউন্ট প্রদান করা যাবে। যদি কোনো জুয়েলারি প্রতিষ্ঠান এ নিয়ম অমান্য করে তাহলে ৫ লাখ টাকা জরিমানাসহ বিধি মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৩. বাজুসের তত্বাবধানে একটি টাস্কফোর্স গঠন করা হবে। এই টাস্কফোর্স যেকোনো সময় যেকোনো প্রতিষ্ঠানের ডায়মন্ডের অলংকারের মান, ওজন যাচাই বাছাই করতে পারবে।

১৪. সর্বোপরি বাজুসের নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।

এসব নির্দেশনা মেনে ব্যবসায়ীক সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উল্লেখিত বিধি বিধান যথাযথভাবে অনুসরণ করে ব্যবসা পরিচালনা করার জন্য বাজুসের পক্ষ অনুরোধ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App