×

বলিউড

রণবীর-দীপিকার বিচ্ছেদ গুঞ্জন ফের আলোচনায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৬ এএম

রণবীর-দীপিকার বিচ্ছেদ গুঞ্জন ফের আলোচনায়

ছবি: সংগৃহীত

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারো বলিউড পাড়ায় ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। দীর্ঘ প্রেমের পর আট বছরের দাম্পত্য জীবন কি শেষের পথে? এমন প্রশ্নই এখন ঘুরছে ভক্তদের মনে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ও রেডিটে ভাইরাল হওয়া একটি পোস্ট থেকেই নতুন করে এই জল্পনার সূত্রপাত। সেখানে দাবি করা হয়, রণবীর ও দীপিকার সম্পর্কে দীর্ঘদিনের মতবিরোধ চরমে পৌঁছেছে।

পোস্টে আরো বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই নাকি আইনি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন এই তারকা দম্পতি। যদিও এ বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি রণবীর বা দীপিকা।

নতুন এই গুঞ্জনের প্রভাব পড়েছে ভক্তদের মধ্যেও। বিশেষ করে তাদের কন্যা দুয়া’র ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

এদিকে আলোচনায় এসেছে রণবীর অভিনীত ব্লকবাস্টার সিনেমা ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ। সিনেমাটির সাফল্যের সময় দীপিকার নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। প্রিমিয়ারেও তাকে না দেখা যাওয়ায় জল্পনা আরো বাড়ে।

তবে সমালোচনার জবাবে দীপিকা জানান, তিনি সিনেমাটি সবার আগেই দেখে ফেলেছেন।

তারকা দম্পতির ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিচ্ছেদের খবর পুরোপুরি ভিত্তিহীন। এর আগেও ২০২৪ সালে একই ধরনের গুজব ছড়িয়েছিল, যা পরে নাকচ করেছিলেন রণবীর নিজেই। তখন তিনি বলেছিলেন, তাদের সম্পর্কে কোনো সমস্যা নেই এবং সংসার জীবন ভালোই চলছে।

ভক্তদের একাংশ মনে করছেন, গ্ল্যামার দুনিয়ায় এ ধরনের গুঞ্জন নতুন কিছু নয়, যার সঙ্গে বাস্তবতার মিল অনেক সময়ই থাকে না।

সব মিলিয়ে, বাজিরাও মাস্তানি জুটির সম্পর্ক নিয়ে জল্পনা থাকলেও সত্যতা জানতে এখনো অপেক্ষা করতে হচ্ছে ভক্তদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে’

ডা. জাহেদ ‘অন্তর্বর্তী সরকারের সময় মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে’

করোনা ভাতার টাকা আত্মসাৎ, তদন্তে প্রশাসন

আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা ভাতার টাকা আত্মসাৎ, তদন্তে প্রশাসন

নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার

নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার

বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার

বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App