×

বলিউড

ভেঙে গেলো এ আর রহমানের ২৯ বছরের সংসার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ এএম

ভেঙে গেলো এ আর রহমানের ২৯ বছরের সংসার

ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। ছবি : সংগৃহীত

অস্কারজয়ী সুরকার সংগীত পরিচালক এ আর রহমানের দাম্পত্য জীবনে বিচ্ছেদের সুর বেজেছে। ২৯ বছরের বিবাহিত জীবনের ইতি টানতে চাইছেন তার স্ত্রী সায়রা বানু। নিয়েছেন বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত।

ভারতীয় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সায়রার আইনজীবী বন্দনা শাহ। এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে ।

ওই বিবৃতিতে বলা হয়েছে, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। মানসিক চাপের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি গভীর ভালবাসা সত্ত্বেও, নিজেদের মধ্যে তৈরিকৃত ব্যবধান দূরত্ব ঘোচাতে পারছিলেন না তারা। সম্ভব নয় বলেও মনে করছেন।

এ নিয়ে সায়রা বানু জানান, এই সিদ্ধান্ত নেয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই কঠিন সময় সকলের কাছে গোপনীয়তা রক্ষার এবং তাদেরকে একান্তে ছেড়ে দেয়ার অনুরোধ করেছেন সায়রা বানু।

১৯৯৫ সালে মায়ের পছন্দে সায়রাকে বিয়ে করেন এ আর রহমান। কেননা সুর সাধনায় তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে কনে দেখতে যাওয়ার সময়ও জুটছিল না। এ দম্পতির ঘরে রয়েছে তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App