×

বলিউড

বাবার শিক্ষা এখনও ভোলেন নি অমিতাভ, যে পাঠ মনে করলেন!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১২ এএম

বাবার শিক্ষা এখনও ভোলেন নি অমিতাভ, যে পাঠ মনে করলেন!

অমিতাভ বচ্চন। ছবি: সংগৃহীত

অমিতাভ বচ্চনের জীবন বিবিধ অভিজ্ঞতায় পূর্ণ। তার কাছে জীবনবোধ শিক্ষণীয়। কিন্তু এখনো বাবা হরিবংশ রাই বচ্চনের শিক্ষা ভোলেননি তিনি। আরো একবার অনুরাগীদের মনে করিয়ে দিলেন সেই কথাই।

সামাজিকমাধ্যমে মাঝেমধ্যেই বাবার স্মৃতিচারণ করেন অমিতাভ। কখনও ভাগ করে নেন বাবার লেখা কবিতার পঙ্‌ক্তি। বাবার কাছে শেখা জীবনের গুরুত্বপূর্ণ পাঠ এবার অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নিলেন বিগ বি। অমিতাভ তার এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) লেখেন, ‘জীবন যতক্ষণ, সংঘর্ষ ততক্ষণ।’ এরই সঙ্গে অমিতাভ লেখেন, ‘শ্রদ্ধেয় বাবার থেকে শেখা কথা।’

আরো পড়ুন: রাধার সাজে সুড়সুড়ি তামান্নার, নেট দুনিয়ায় তুলকালাম

অমিতাভ যে ৮১ বছর বয়সেও লাগাতার কাজ করে চলেছেন, তা নিয়ে সম্প্রতি চর্চা শুরু হয়। অভিনেতা তার উত্তরও বলেন, ‘আমারও স্বাধীনতা রয়েছে কাজ করে যাওয়ার। আমি আমার কাজ করে যাব।’

অমিতাভকে দর্শক সম্প্রতি ‘কল্কি: ২৮৯৮’ ছবিতে দেখেছেন। এছাড়াও অভিনেতা ‘কউন বনেগা ক্রোড়পতি’র নতুন সিজনের শুটিংয়ে ব্যস্ত। সিনেমা থেকে রিয়্যালিটি শো— সর্বত্র স্বমহিমায় বিরাজমান হিন্দি ছবির এই মহাতারকা। ক্লান্তি নেই তার। শিক্ষণীয়ই বটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App