×

বলিউড

বিচ্ছেদের ঘোষণা অভিষেকের! কার কাছে থাকবে আরাধ্যা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৮:৫০ এএম

বিচ্ছেদের ঘোষণা অভিষেকের! কার কাছে থাকবে আরাধ্যা?

ছবি: সংগৃহীত

দুইদিন ধরে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। অন্যান্য সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা-সমালোচনা হচ্ছে। অভিষেক বচ্চন নাকি ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তার বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছেন! সাদা-কালো এই ভিডিওতে অভিষেক বচ্চনের মুখ দেখা গিয়েছে শুধু। এক মুখ দাড়ি-গোঁফে ঢাকা তার মুখ। তবে ভিডিওটি খুব পুরনো নয়। 

সেটা দেখেই দ্বিধায় পড়েছে দুই অভিনেতার ভক্তরাও। বিচ্ছেদ কি তাহলে হয়েই গিয়েছে? তাই অনন্ত আম্বানীর বিয়েতে বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি বচ্চনবধূকে?

আরো পড়ুন: দেহদানের সিদ্ধান্ত নিয়েছেন ঋতুপর্ণা

‘ডিপফেক’ বলে চর্চিত এই ভিডিওতে অভিষেককে বলতে শোনা গেছে, ‘ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি। আমরা ঠিক করেছি, এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো। গত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তাড়া করে ফিরেছে। গত কয়েক বছর আমরা ভাল কাটাইনি! তারপরেই এই জুলাইয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই।’

এমন ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। দুই অভিনেতার ভক্তরা বিষন্ন। মেয়ে আরাধ্যা বচ্চন কার কাছে থাকবেন? ভিডিওতে মেয়ের কথা স্পষ্ট করে কিছু জানাননি অভিনেতা। তবে ছোট থেকেই মায়ের সঙ্গে সারাক্ষণ দেখা যায় আরাধ্যাকে। তাই সবার অনুমান, এই ভিডিও সত্য হলে অভিষেক-ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্যা তার মা ঐশ্বরিয়ার সঙ্গেই থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App