×

বিএনপি

বিএনপির মন্ত্রিসভা, থাকতে পারেন জোটের ৩ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ এএম

বিএনপির মন্ত্রিসভা, থাকতে পারেন জোটের ৩ জন

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর সরকার গঠনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সূত্র বলছে, নতুন মন্ত্রিসভা গঠনের কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতিও প্রায় সম্পন্ন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের পর জাতীয় সংসদ সচিবালয়ে শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে অনেক নির্বাচিত এমপি ঢাকায় এসেছেন। অন্যরাও নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হবেন বলে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু ঠিক থাকলে একই দিন সন্ধ্যার পর অথবা পরদিন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য মন্ত্রীদের জন্য প্রাধিকারপ্রাপ্ত গাড়িসহ অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থাও সম্পন্ন করা হয়েছে।

আরো পড়ুন : তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি

দলীয় সূত্রগুলো জানায়, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিনিয়র নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সম্ভাব্য মন্ত্রিসভার তালিকা প্রায় চূড়ান্ত করেছেন। নবীন ও প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে দক্ষ ও গ্রহণযোগ্য একটি মন্ত্রিসভা গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ নেতৃত্ব এবং টেকনোক্র্যাট কোটার সদস্যদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

জোট রাজনীতির বিবেচনায় শরিক দল থেকেও তিনজনকে মন্ত্রিসভায় নেওয়ার আলোচনা জোরদার হয়েছে। সম্ভাব্যদের তালিকায় রয়েছেন আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি এবং নুরুল হক নুর। এছাড়া নির্বাচনে পরাজিত হলেও টেকনোক্র্যাট কোটায় বিবেচনায় থাকতে পারেন মাহমুদুর রহমান মান্না।

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা রয়েছে। পাশাপাশি তাকে রাষ্ট্রপতি পদে নেওয়া হতে পারে, এমন গুঞ্জনও রাজনৈতিক অঙ্গনে শোনা যাচ্ছে।

সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় বিএনপির প্রবীণ নেতাদের মধ্যে রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান এবং এজেডএম জাহিদ হোসেন। তাঁদের মধ্যে কয়েকজন টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হতে পারেন বলেও আলোচনা রয়েছে।

টেকনোক্র্যাট কোটায় সম্ভাব্যদের মধ্যে আছেন রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, হুমায়ুন কবীর, মওদুদ হোসেন আলমগীর পাভেল, মাহদী আমিন, আমিনুল হক এবং ড. জিয়াউদ্দিন হায়দার।

সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সর্বোচ্চ এক-দশমাংশ সদস্য সংসদের বাইরে থেকে নেওয়া যায়। সে হিসাবে ৪০ সদস্যের মন্ত্রিসভা গঠিত হলে সর্বোচ্চ চারজন টেকনোক্র্যাট নিয়োগের সুযোগ থাকবে। শপথ অনুষ্ঠানের দিনই চূড়ান্ত মন্ত্রী তালিকা প্রকাশ করা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App