×

বিএনপি

এ্যানির গাড়ি থেকে ১৫ লাখ টাকাসহ আটক,যাচাইয়ের পর ছেড়ে দিয়েছে আদালত

Icon

মোঃ কামাল হোসেন, লক্ষ্মীপুর থেকে

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পিএম

এ্যানির গাড়ি থেকে  ১৫ লাখ টাকাসহ আটক,যাচাইয়ের পর ছেড়ে দিয়েছে আদালত

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ী থেকে নগদ ১৫ লাখ টাকাসহ তার সহকারীকে আটক করেছে যৌথ বাহিনী ।

আজ রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর শহরের ঝুমুর চত্বর এলাকা থেকে জামায়াত শিবির কর্মীরা প্রথমে গাড়ীটি আটক করে যৌথ বাহিনীকে খবর দেয় । পরে নির্বাহী ম্যাজিষ্ট্রটের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে গাড়ীসহ ওই প্রার্থীর সহকারী শ্যামলকে আটক করে এবং তার কাছ থেকে নগদ ১৫ লাখ টাকা জব্দ করে । পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দিয়েছে মোবাইল কোর্ট।

লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন ১৫ লাখ  টাকাসহ আটকের তথ্য নিশ্চিত করেছেন। এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে এই টাকা উদ্ধার করা হয়েছে। শ্যামল এ্যানি চৌধুরীর খালাতো ভাই। প্রচারণার শুরু থেকে তার এই গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে।

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

যুদ্ধ পর্বে প্রথম মার্কিন দুই জাহাজের হরমুজ পাড়ি

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

আবার চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

বৈধতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

ইসলামাবাদে মার্কিন-ইরান ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App