×

বিএনপি

মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ স্থগিত

ছবি: সংগৃহীত

শনিবার (২ নভেম্বর) পূর্বঘোষিত রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি স্থগিত করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।

শুক্রবার (১ নভেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে স্থগিতের বিষয়টি জানানো হয়। ‘ভারতের মৎস্য আগ্রাসনের প্রতিবাদে’ শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির অফিস ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করায় এই কর্মসূচি স্থগিত করল দলটি।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক গণ বিজ্ঞপ্তিতে শনিবার রাজধানীর কাকরাইল এলাকার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ আশপাশের এলাকায় কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App