×

বরিশাল

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পিএম

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

ছবি : ভোরের কাগজ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৬টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে জোয়ারের পানির সঙ্গে ডলফিনটি ভেসে আসে। পরে স্থানীয়দের খবর পেয়ে বন বিভাগের সহায়তায় ডলফিনটি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ডলফিনটির শরীরের চামড়া উঠে গেছে, পেট ফেটে গেছে এবং বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাদের ধারণা, গভীর সমুদ্রে জেলেদের জালে আটকে গিয়ে ডলফিনটির মৃত্যু হতে পারে।

মৎস্য কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী এটি ইরাবতী প্রজাতির ডলফিন। এ প্রজাতির ডলফিনের মাথা গোলাকার এবং সাধারণ ডলফিনের মতো লম্বা ঠোঁট থাকে না। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অগভীর উপকূলীয় জল ও বড় নদীতে এদের বিচরণ দেখা যায়। বিপন্ন এ প্রজাতি সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরো পড়ুন : স্কুল ছুটির পর টয়লেটে আটকে ছিল ৩য় শ্রেণির ছাত্রী

ডলফিন, কচ্ছপসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর মৃতদেহ একের পর এক সৈকতে ভেসে আসার ঘটনায় পরিবেশবিদদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এসব প্রাণী রক্ষায় সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও মৃত্যুর হার কমানো যাচ্ছে না, যা সামুদ্রিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি বলে মনে করছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

বেলার বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, ডলফিন ও কচ্ছপসহ সামুদ্রিক প্রাণীর মৃত্যু উপকূলীয় পরিবেশের অবনতির ইঙ্গিত দিচ্ছে। অনিয়ন্ত্রিত মাছ ধরা, প্লাস্টিক দূষণ এবং নৌযানের অসচেতন চলাচল নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি। জলজ প্রাণী রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।

পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ডলফিনটি উদ্ধার করে পৌরসভা ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘উপরা’ এর সহায়তায় মাটিচাপা দেওয়া হয়েছে যাতে দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে। তিনি বলেন, ডলফিন ও কচ্ছপ মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং উপকূলীয় এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App