×

বরিশাল

মনপুরায় বিপুল পরিমান জাটকা ও অবৈধ কারেন্ট জাল জব্দ

Icon

মনপুরা (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম

মনপুরায় বিপুল পরিমান জাটকা ও অবৈধ কারেন্ট জাল জব্দ

ছবি: ভোরের কাগজ

ভোলার মনপুরায় অভিযান চালিয়ে বিপুল পরিমানে জাটকা ইলিশ ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্ট গার্ড। উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলমের নেতৃত্বে এই বিশেষ অভিযান চালানো হয়। সোমবার (২ ডিসেম্বর) সকাল থেকে মেঘনা নদীতে অভিযানের পর দুপুর ৩টায় ঢাকাগামি লঞ্চ থেকে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরে বিকেলে জব্দকৃত কারেন্ট জাল উপজেলার হাজীর হাট ইউনিয়নের সোনার চর গ্রামে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং স্থানীয় মসজিদ, এতিমখানা ও দরিদ্র মানুষের মধ্যে জাটকা ইলিশ বিতরণ করা হয়।

আরো পড়ুন: যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাজা উদ্ধার

কোস্ট গার্ডের মনপুরা কন্টিনজেন্ট কমান্ডার এম. শাহ আলম জানান, একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে আমরা মেঘনা নদীর নায়েবের হাট, পাতার চর, সোনার চর ও তৎসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এ সময় ১ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬ হাজার মিটার পাই জাল জব্দ করা হয় এবং ঢাকাগামি লঞ্চে থাকা ৮টি ইলিশের ঝুড়ি তল্লাশী করে ৩৫০ কেজি জাটকা জব্দ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার জানান, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এসব অবৈধ কারেন্ট জাল ও জাটকা জব্দ করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি, কোস্ট গার্ড ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জাটকা মাছ বিভিন্ন মসজিদ, এতিমখানা ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App