১৬৭ আওয়ামী লীগ নেতার আত্মসমর্পণ, জামিন পেলেন কতজন?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ১০:০০ পিএম
ছবি: ভোরের কাগজ
যশোরে স্লোগান দিতে দিতে অস্ত্র, বিস্ফোরকসহ ৪টি মামলায় আওয়ামী লীগের ১৬৭ জন নেতাকর্মী স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছে। এর মধ্যে ৪২ জনকে জামিন দিয়েছেন বিচারক এবং অন্যদের কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল ও গোলাম কিবরিয়ার আদালতে তারা আত্মসমর্পণ করেন।
যশোরের কোর্ট ইন্সপেক্টর মোছাম্মৎ রোকসানা খাতুন জানান, এদিন দুপুর সাড়ে ১১টায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালালের আদালতে অভয়নগর থানার ২টি মামলায় ১০৫ জন ও কেশবপুর থানার একটি মামলায় ৪২ জন আওয়ামী লীগ নেতাকর্মী আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক কেশবপুর থানার মামলায় আত্মসমর্পণকারী ৪২ জনকে জামিন দেন। এছাড়া অভয়নগর থানার মামলার ১০৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর আরো জানান, এছাড়া কোতয়ালি মডেল থানার একটি মামলায় ২০ জন আওয়ামী লীগ নেতাকর্মী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরো পড়ুন: বাংলাদেশিকে গুলি করে হত্যা করলো বিএসএফ!
