×

এশিয়া

২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ০২:১৬ পিএম

২০ চুক্তিতে স্বাক্ষর করলেন শি-পুতিন

ছবি : সংগৃহীত

জ্বালানি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে সহযোগিতা আরো জোরদার করতে সম্মত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (২০ মে) দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতা অন্তত ২০টি চুক্তিতে স্বাক্ষর করেছেন।

পুতিনের সফরের শুরুতে ধারণা করা হয়েছিল, দুই দেশের মধ্যে প্রায় ৪০টি চুক্তি স্বাক্ষরিত হবে। তবে বুধবার ক্রেমলিন জানিয়েছে, আপাতত ২০টি চুক্তিতে স্বাক্ষর হয়েছে। বাকি চুক্তিগুলো পরবর্তীতে আলাদাভাবে ঘোষণা করা হবে। খবর রয়টার্স, বিবিসি ও এসসিএমপির।

সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি) প্রতিবেদনে বলা হয়েছে, স্বাক্ষরিত চুক্তিগুলো বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতা, জ্বালানি, উদ্ভাবন, গণমাধ্যম এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ সুরক্ষাসহ বিভিন্ন খাতকে কেন্দ্র করে হয়েছে।

চুক্তির পাশাপাশি দুই নেতা একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করবেন। এতে বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলা এবং চীন-রাশিয়ার নতুন ধরনের সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে এবং তা এখন সর্বোচ্চ পর্যায়ের কৌশলগত অংশীদারত্বে পৌঁছেছে। তিনি বলেন, দুই দেশ একে অপরকে সমমর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দেখে।

আরো পড়ুন : রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন পুতিন

চীনের প্রেসিডেন্ট আরো বলেন, উভয় দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়াবে।

প্রযুক্তি খাতের বিভিন্ন উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় বিরল খনিজের অন্যতম বড় উৎস হলো চীন। বিশ্ববাজারে এ খাতে দেশটির শক্ত অবস্থান রয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তিখাতের শীর্ষ ব্যক্তিদের নিয়ে চীন সফর করেন। যদিও সফরে আনুষ্ঠানিক কোনো চুক্তির ঘোষণা দেওয়া হয়নি। ট্রাম্পের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন অত্যাধুনিক চিপ ও সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। এসব প্রযুক্তিপণ্যের উৎপাদনে বিরল খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়।

বক্তব্যের শেষদিকে শি জিনপিং আন্তর্জাতিক ন্যায়বিচার ও একতরফা শক্তি প্রয়োগের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ইতিহাসবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে চীন ও রাশিয়ার দায়িত্বশীল পরাশক্তি হিসেবে ভূমিকা পালন করা উচিত।

অন্যদিকে সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া চীনে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। তিনি জানান, দুই দেশের বাণিজ্য বহিরাগত চাপ ও নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষিত থাকবে। পাশাপাশি রাশিয়া নিরবচ্ছিন্নভাবে চীনে তেল ও গ্যাস সরবরাহ বজায় রাখবে বলেও আশ্বাস দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

সাবেক চিফ হুইপ আবুল হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

সাবেক চিফ হুইপ আবুল হাসানাতসহ ৪ জনের বিচার শুরু

আইসিইউ থেকে সরানোর সময় এক রোগীর মৃত্যু

খুলনা মেডিকেলে আগুন আইসিইউ থেকে সরানোর সময় এক রোগীর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App