×

এশিয়া

তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩২ পিএম

তাইওয়ানের কাছে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান

ছবি : সংগৃহীত

পশ্চিমাঞ্চলীয় দ্বীপ ইয়োনাগুনিতে মিডিয়াম-রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল স্থাপনের পরিকল্পনা করছে জাপান। এ পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোয়িজুমি।

তিনি বলেন, ২০৩১ সালের মার্চের মধ্যে পশ্চিমাঞ্চলীয় দ্বীপ ইয়োনাগুনিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার বিষয়ে পরিকল্পনা চলছে।

এর আগে, ২০২২ সালে এই মিসাইল স্থাপনের ঘোষণা দিয়েছিল জাপান। তবে তখন নির্দিষ্ট কোন সময় নির্ধারণ করে নাই দেশটি। এরপর এবারই প্রথমবারের মতো জাপান নির্দিষ্ট সময়সীমা প্রকাশ করল।

আবহাওয়া পরিষ্কার থাকলে তাইওয়ানের তীর থেকে দেখা যায় ইয়োনাগুনি দ্বীপটি। এটি মাত্র ১১০ কিমি (৬৮ মাইল) দূরে অবস্থিত। চীন স্বশাসিত তাইওয়ানকে নিজের অংশ দাবি করে এবং পুনর্মিলনে উদ্দেশ্যে শক্তি প্রয়োগের সম্ভাবনা কখনওই অস্বীকার করে না।

এদিকে, গত বছরের নভেম্বর মাস থেকে টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি তখন সংসদে বলেন, যদি তাইওয়ানের ওপর আক্রমণ হয়, জাপান তার আত্মরক্ষা বাহিনী সক্রিয় করবে।

এই মন্তব্যের পর থেকে চীনের সঙ্গে জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে পৌঁছেছে। চীন তখন বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছে। তারা যুদ্ধজাহাজ পাঠানো, রেয়ার আর্থ রপ্তানি সীমিত করা, চীনা পর্যটন বন্ধ করা, কনসার্ট বাতিল করা এবং এমনকি জাপানের প্যান্ডা প্রত্যাহার করেছে।

মঙ্গলবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোয়িজুমি জানান, ইয়োনাগুনি ইউনিটটি এমন মিডিয়াম-রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল দিয়ে সজ্জিত হবে, যা আগত বিমান ও মিসাইল লক্ষ্য করতে পারবে। এই জাপানি তৈরি সিস্টেমের রেঞ্জ প্রায় ৫০ কিমি এবং ৩৬০-ডিগ্রী সক্ষমতা রয়েছে। এটি একইসঙ্গে ১০০টি লক্ষ্য ট্র্যাক করতে পারে এবং সর্বোচ্চ ১২টি লক্ষ্য ধ্বংস করতে সক্ষম।

আরো পড়ুন : যেসব কারণে জাপানিদের ওজন বাড়ে না

চীন এখনও এই ঘোষণায় প্রতিক্রিয়া জানায়নি। তবে নভেম্বর মাসে ইয়োনাগুনি পরিদর্শন করার সময় কোয়িজুমি জানিয়েছিলেন, জাপান আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি ও সামরিক সংঘর্ষ উস্কে দিচ্ছে। কয়েক দিনের মধ্যে চীন দ্বীপটির কাছাকাছি ড্রোন পাঠায়, যা জাপানকে বিমান স্ক্র্যাম্বল করতে বাধ্য করে।

এই সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এমন সময়ে এলো, যখন চীনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত রক্ষণশীল নেতা তাকাইচি চলতি মাসের শুরুতে পার্লামেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন। এই বিজয় তাকাইচিকে জাপানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আরো দৃঢ় পদক্ষেপ নেওয়ার রাজনৈতিক সুযোগ করে দিয়েছে।

ইয়োনাগুনি দ্বীপের এই ঘোষণাটি কেবল একটি সামরিক সমন্বয় নয়; বরং এটি টোকিওর আরো আক্রমণাত্মক হয়ে ওঠার প্রারম্ভিক অধ্যায় বলে মনে হচ্ছে এবং এটি সম্ভবত এখানেই শেষ হবে না। এটি স্পষ্ট করে দিচ্ছে যে জাপান তার সম্মুখ সমররেখা কোথায় দেখছে এবং তা রক্ষায় কত দূর যেতে প্রস্তুত।

গত এক দশকে জাপান শান্ত ইয়োনাগুনি দ্বীপকে একটি সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করেছে। বর্তমানে এখানে উপকূলীয় নজরদারি চালানো হয় এবং জাপানের আত্মরক্ষা বাহিনীর প্রায় ১৬০ জন সদস্য সেখানে কর্মরত আছেন। আগামী বছরের এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ অর্থবছর নাগাদ সেখানে একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট স্থাপন করা হবে, যা শত্রুপক্ষের যোগাযোগব্যবস্থা ও রাডার অচল করে দিতে সক্ষম।

কোয়িজুমি উল্লেখ করেছেন, মিসাইল ইউনিট স্থাপনের সময়সীমা ভবিষ্যতের সুবিধা উন্নয়নের অগ্রগতি অনুযায়ী পরিবর্তিত হতে পারে, তবে বর্তমানে পরিকল্পনা অনুযায়ী এটি ২০৩০ অর্থবছরে বাস্তবায়িত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে কোনো অভিযানে অংশ নেবে না ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App