×

এশিয়া

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভানুয়াতু

ছবি : সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু। স্থানীয় সময় শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভানুয়াতু উপকূলে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) পশ্চিমে।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার কিছুক্ষণ ভূমিকম্পে কেঁপে ওঠে ভানুয়াতুর উপকূল। তবে এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

পোর্ট অলরির সৈকতে অবস্থিত একটি রিসোর্টের কর্মী অ্যাঞ্জেলিক ফ্রাঙ্ক বলেন, ভূমিকম্পটি ‘খুব বড় ধরনের’ ছিল এবং প্রায় এক মিনিট স্থায়ী হয়েছে বলে মনে হচ্ছে।

তিনি এএফপিকে বলেন, তার আশেপাশের এলাকায় আপাতদৃষ্টিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জিনিসপত্র বেশ দীর্ঘ সময় ধরে ঝাঁকুনির কারণে কেঁপে উঠেছে।

তিনি বলেন, এখানে কিছু লোক চিন্তিত ছিল। কিন্তু মনে হচ্ছে সবকিছু ঠিক হয়ে যাবে। তিন লাখ ২০ হাজার জনসংখ্যার নিচু দ্বীপপুঞ্জ ভানুয়াতুতে ভূমিকম্প খুবই সাধারণ ঘটনা। এটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত সিসমিক রিং অফ ফায়ারের চারপাশে অবস্থিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

হাসপাতালে সোনিয়া গান্ধী

হাসপাতালে সোনিয়া গান্ধী

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার  ১৭৫

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৭৫

দখলদারকেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে রাজউক

দখলদারকেই মাঠ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে রাজউক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App