×

আফ্রিকা

নাইজেরিয়ায় ‘আত্মঘাতী’ হামলায় নিহত ২৩, আহত ১০৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

নাইজেরিয়ায় ‘আত্মঘাতী’ হামলায় নিহত ২৩, আহত ১০৮

বোমা হামলার পর হতাহতদের হাসপাতালে নিয়ে আসে নাইজেরিয়ার রেডক্রসের সদস্যরা। ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের বিদ্রোহকবলিত বর্নো রাজ্যে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছে।

সোমবার রাতে রাজ্যটির পুলিশ কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বর্নোর রাজধানী মাইদুগুরিতে এসব হামলার ঘটনা ঘটেছে।

বর্নো গত ১৭ বছর ধরে নাইজেরিয়ার ইসলামপন্থি বিদ্রোহের কেন্দ্র হয়ে আছে আর তাতে কয়েক হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

দুই নিরাপত্তা কর্মকর্তা ও মাইদুগুরির তিন বাসিন্দা রয়টার্সকে জানান, শহরের কেন্দ্রস্থলে এক পোস্ট অফিসে প্রথম বিস্ফোরণটি ঘটে, এর পরপরই নিকটবর্তী জনপ্রিয় সোমবারের বাজারে আরেকটি বিস্ফোরণ ঘটে।

এরপর সন্ধ্যার আগে মাইদুগুরি টিচিং হাসপাতাল বিশ্ববিদ্যালয়ে তৃতীয় আরেকটি এবং পূর্বাংশের কেলেরি এলাকায় আরেকটি বিস্ফোরণ ঘটে।

বিবৃতিতে রাজ্য পুলিশ বলেছে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমারুরা ঘটনাগুলো ঘটিয়েছে।

তবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

পুলিশ জানিয়েছে, জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনা হয়েছে আর আরও আক্রমণ ঠেকাতে শহরজুড়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে। হামলাগুলোর বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা জানিয়েছেন, হামলাগুলোতে ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী বোকো হারামের আক্রমণের ছাপ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন, তদন্তে উঠছে নানা প্রশ্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App