×

আন্তর্জাতিক

ইউক্রেনের পরমাণু কেন্দ্রে হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২২, ১০:৩৬ এএম

ইউক্রেনের পরমাণু কেন্দ্রে হামলা

ফাইল ছবি

শনিবার (০৭ আগস্ট) রাতে ইউক্রেন তথা ইউরোপের সবচেয়ে পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয় বলে অভিযোগ। গোলা এসে পড়ে পরমাণু কেন্দ্রটির ঠিক বাইরে কিছু ব্যবহৃত কন্টেইনারের উপর। ঘটনায় এক কর্মী আহত হন বলে ইউক্রেনের জাতীয় পরমাণু বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। অন্যদিকে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, ইউক্রেনের সেনা একাজ করেছে। বস্তুত, যুদ্ধ শুরু হওয়ার পরে এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি রাশিয়া দখল করেছিল। তবে ভিতরে এখনো ইউক্রেনের কর্মীরাই আছেন। তারাই প্রকল্পে কাজ চালিয়ে যাচ্ছেন। শনিবার রাতের ঘটনার পরে দুশ্চিন্তায় ভুগছেন প্রকল্পের কর্মীরা।

ইন্টারন্যাশনাল অ্যটমিক এজেন্সির প্রধান রাফায়েল গ্রসি এই ঘটনায় ঘোর দুশ্চিন্তা প্রকাশ করেছেন। এভাবে পরমাণু কেন্দ্রে আক্রমণ হলে যে কোনওদিন বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি জানিয়েছেন। পরমাণু কেন্দ্রটিতে কোনও ক্ষতি হয়েছে কি না, সে খবর তিনি নিয়েছেন। জানা গেছে, বাইরে ক্ষতি হলেও পরমাণু কেন্দ্রটির কোনো পাইপে লিক হয়নি। তবে একটি রিঅ্যাক্টর বন্ধ রাখা হয়েছে।

প্রেসিডেন্ট জেলেনস্কি বিষয়টি নিয়ে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন। পরে তিনি টুইট করে জানান, রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কথা হয়েছে। রাশিয়া যাতে ইউরোপ থেকে পরমাণু প্রকল্পের কাঁচামাল নিতে না পারে, সেই আবেদন করেছেন জেলেনস্কি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘কোনো ছাত্র সংগঠনকে সুবিধা দিইনি, অসুবিধাও করিনি’

বিদায়ী ঢাবি ভিসির বিবৃতি ‘কোনো ছাত্র সংগঠনকে সুবিধা দিইনি, অসুবিধাও করিনি’

এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

হরমুজ প্রণালী সুরক্ষায় সেনা সহায়তা এবার পোল্যান্ডও ট্রাম্পকে মানা করে দিলো

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

ইরানি নেতাদের নির্মূল করার অভিযান চালিয়ে যাবে ইসরায়েল

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

আইজিপির বাড়িতে চুরি, সন্দেহভাজন একজন আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App