×

জাতীয়

করোনায় ৯০ লাখ মানুষের পাশে যুবলীগ: সাবের হোসেন চৌধুরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ০৮:৫২ পিএম

করোনায় ৯০ লাখ মানুষের পাশে যুবলীগ: সাবের হোসেন চৌধুরী

সোমবার রাজধানীর দক্ষিণ সিটি করোপরেশনের ত্রিমোহনী কবরসস্থান সংলগ্ন ঈদগাঁহ মাঠে যুবলীগের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া ৬০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাবের হোসেন চৌধুরী। ছবি: ভোরের কাগজ

করোনায় ৯০ লাখ মানুষের পাশে যুবলীগ: সাবের হোসেন চৌধুরী

অন্যদের সমালোচনা না করে সঠিক দায়িত্ব পালনের জন্য যুবলীগের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগ অতীতে যেমন জনগণের পাশে ছিল, আজকে আছে। যদি এর থেকেও কঠিন সময় আসে আপনাদের পাশে আমরা থাকব।

সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর দক্ষিণ সিটি করোপরেশনের ত্রিমোহনী কবরসস্থান সংলগ্ন ঈদগাঁহ মাঠে যুবলীগের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া ৬০০ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

সাবের হোসেন চৌধুরী বলেন, একটা মানুষের জীবনেরও যদি একটু উন্নতি করতে পারি, একটু সহনীয় করতে পারি, একটু সহযোগিতা করতে পারি, সঙ্কট মুহূর্তে উদ্যোগে পাশে দাঁড়াতে পারি, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। করোনার মধ্যে সারা দেশে প্রায় ৯০ লাখ মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ। এজন্য যুবলীগকে ধন্যবাদ জানান তিনি। সাবের চৌধুরী বলেন, আমি মনে করি, আমরাই আমাদের তুলনা। এমন একদিন আসবে, যেদিন পিছিয়ে পড়া মানুষ বলতে বাংলাদেশে কিছুই থাকবে না। স্বাধীনতার সুফল সবার বাড়িতে বাড়িতে পৌঁছে যাবো। এটাই আমাদের অঙ্গীকার। আমরা যদি কাজ ঠিক মতো করি, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবেই।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, বিএনপি এ দেশের সবচেয়ে বড় শত্রু। তারা কখনো কোনদিন এদেশের ভালো চায়নি। বিএনপির উদ্দেশ্য এদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিসা অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপ মিশনে ইরান

ভিসা অনিশ্চয়তা কাটিয়ে বিশ্বকাপ মিশনে ইরান

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নায়িরুজ্জামান

রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নায়িরুজ্জামান

তিন সীমান্ত পয়েন্টে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি

লালমনিরহাট তিন সীমান্ত পয়েন্টে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি

খেলতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

খেলতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App