×

রাজশাহী

খেলতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

খেলতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাপের কামড়ে নুর মোহাম্মদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নুর মোহাম্মদ উপজেলার সরাইদহ (উত্তরপাড়া) গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাশের বাড়ির একটি ঘরের খামারে খেলছিল নুর মোহাম্মদ। একপর্যায়ে সেখানে হাত দিলে একটি বিষধর সাপ তার ডান হাতের কবজিতে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার একটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশুর চাচা আব্দুল মালেক বলেন, খামারে খেলতে গিয়ে সাপের কামড়ে আহত হওয়ার পর নুর মোহাম্মদকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আ ফ ম ওবায়দুল ইসলাম বলেন, সাপে কামড়ানোর পর শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়। পরে তার মৃত্যুর খবর পাওয়া গেছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, সাপের কামড়ে শিশুটির মৃত্যুর বিষয়টি জানা গেছে। এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সদস্যবান্ধব টোয়াব গড়ার ঘোষণা অগ্রগামী ঐক্যজোটের

টোয়াব নির্বাচন সদস্যবান্ধব টোয়াব গড়ার ঘোষণা অগ্রগামী ঐক্যজোটের

মেট্রোরেলের সময়-ট্রিপ বাড়ছে, রোববার থেকে কার্যকর

মেট্রোরেলের সময়-ট্রিপ বাড়ছে, রোববার থেকে কার্যকর

‘আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না’

ইরান ‘আমরা তেল বিক্রি করতে না পারলে এই অঞ্চলের কেউই পারবে না’

জলবায়ু–স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কমে ১.৯৭ শতাংশ

জলবায়ু–স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কমে ১.৯৭ শতাংশ ২০২৬–২৭ অর্থবছরে বাড়তি বিনিয়োগের আহ্বান বিশেষজ্ঞদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App