×

বিনোদন

ফের বিয়ে করলেন ফারজানা ব্রাউনিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৮, ০৬:০৫ পিএম

ফের বিয়ে করলেন ফারজানা ব্রাউনিয়া
ফের বিয়ে করলেন ফারজানা ব্রাউনিয়া

জনপ্রিয় টিভি উপস্থাপক, নির্মাতা ও সংগঠক ফারজানা ব্রাউনিয়া আবারো বিয়ে করেছেন। গত ১৬ নভেম্বর পারিবারিকভাবেই সম্পন্ন হয় তার বিয়ে। তার বর লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী।

বিয়ে প্রসঙ্গে ফারজানা ব্রাউনিয়া জানান, ‘২০১৫ সালে মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) দুই-সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স করার সময় সারওয়ার্দীর সঙ্গে পরিচয়। এরপর কাজ করতে গিয়ে সম্পর্ক তৈরি হয়। পরে দুই পরিবারের মত নিয়ে গত ৬ নভেম্বর আক্‌দ আর ১৬ নভেম্বর বিয়ে নিবন্ধন করা হয়।’

এর আগেও ফারজানা ব্রাউনিয়া বিয়ে করেছিলেন। অন্যদিকে চৌধুরী হাসান সারওয়ার্দীও বিবাহিত। তবে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। দীর্ঘ দিন ধরেই আলাদা থাকছিলেন এই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এবার সুদর্শনা ফারজানা ব্রাউনিয়াকে নিয়ে সংসার করবেন তিনি।

প্রসঙ্গত, রানা প্লাজা ধসের পর নবম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে উদ্ধার কাজের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন চৌধুরী হাসান সারওয়ার্দী। ২৬ মার্চ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ আয়োজনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এরপর তিনি আর্টডকের জিওসি ও ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হন। সেখান থেকে এ বছরের ১ জুন অবসের যান। তিনি আনসার ও ভিডিপি এবং এসএসএফের মহাপরিচালক এবং সেনা গোয়েন্দা বিভাগের পরিচালকসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এখন দুটি ব্যবসা প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে সরকার’

‘মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে সরকার’

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

সন্ধ্যা ৬টার পর সিনেমার সকল শো বন্ধ ঘোষণা

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ৪

 ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

১১ দলীয় জোটের বিক্ষোভ ‘নির্বাচিত হয়েই রূপ পাল্টে ফেলেছে বিএনপি’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App